শিরোনাম:
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » » সুষ্ঠু নির্বাচন করতে হলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে: আকবর আলী
প্রথম পাতা » » সুষ্ঠু নির্বাচন করতে হলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে: আকবর আলী
৪৩৩ বার পঠিত
শনিবার, ১৯ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুষ্ঠু নির্বাচন করতে হলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে: আকবর আলী

---পক্ষকাল সংবাদ : নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোকে পর্দার অন্তরালে আলোচনার পরামর্শ দিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপষ্টো ড. আকবর আলী খান।

তিনি বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে সমস্যা সমাধানে বিবাদমান দুই রাজনৈতিক দলকে পর্দার অন্তরালে আলোচনা করতে হবে। তবে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে এই আলোচনা করতে হবে। তাহলে একটা সমাধান বেরিয়ে আসবে।

আজ শনিবার ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে নির্বাচনকালীন সরকার নিয়ে অনুষ্ঠিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন তিনি। এফডিসিতে অনুষ্ঠিত এই ছায়া সংসদের প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি এবং বিরোধী দল হিসেবে প্রাইমএশিয়া ইউনির্ভাসিটির শিক্ষার্থীরা অংশ নেন।

সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকারের প্রয়োজন আছে মন্তব্য করে আকবর আলী খান বলেন, তবে শুধু নির্বাচনকালীন সরকার থাকলেই নির্বাচন সুষ্ঠু হবে না। এরজন্য দলগুলোর রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে।

এ সময় তিনি চার ধরনের নির্বাচনকালীন সরকারের প্রস্তাব করেন। সাবেক এ উপদেষ্টা বলেন, যে সরকার থাকে সেই সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করতে পারে, যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত। সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে আলাদা তত্ত্বাবধায়ক সরকার করা যেতে পারে। সংবিধান সংশোধন করে নির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার করা যেতে পারে। সর্বদলীয় নির্বাচনকালীন সরকার করা যেতে পারে।তিনি আমলাতন্ত্রের রাজনীতিকরণের সমস্যার কথাও তুলে ধরেন এসময়।

আকবর আলী খান বলেন, নির্বাচন কমিশন একা নির্বাচন পরিচালনা করে না। সরকারের কর্মকর্তাদের নিয়েই নির্বাচন কমিশন ভোট পরিচালনা করে। আমাদের দেশে অসাধারণভাবে ক্ষমতার কেন্দ্রীভূত হয়েছে, এটা বিশ্বের অন্য কোথাও নেই। এই সমস্যাগুলোর সমাধানের ওপরও তিনি গুরুত্ব দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)