মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » জেলার খবর » কপোতাক্ষ নদের বেঁড়িবাধ ভেঙে দুটি গ্রাম প্লাবিত
কপোতাক্ষ নদের বেঁড়িবাধ ভেঙে দুটি গ্রাম প্লাবিত
![]()
সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়া ল ঘাট এলাকায় প্রবল জোয়ারের চাপে কপোতাক্ষ নদের বেঁড়িবাধ ভেঙে কুড়িকাউনিয়া ও শ্রীপুর দুটি গ্রাম প্লাবিত হয়েছে।
এতে পানিতে তলিয়ে গেছে শতাধিক মৎস্য ঘের ও ফসলি জমি। পানি বন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। সোমবার ভোররাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া গ্রামের ৭/২ পোল্ডার সংলগ্ন এলাকায় কপোতাক্ষের প্রায় দেড়’শ ফুট বেঁড়িবাধ নদীগর্ভে বিলীন হয়ে যায়।
স্থানীয়রা জানান, আগে থেকেই বাধটি ঝুঁকিপূর্ণ ছিল। প্রবল জোয়ারের চপে হঠাৎ করেই ভোর রাতে বাঁধটি নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে শতাধিক পরিবার পানি বন্দী হয়ে পড়েছে, পানিতে তলিয়ে গেছে শতাধিক মৎস্য ঘের ও ফসলি জমি।
তারা আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রায় দুই শতাধিক মানুষ স্বেচ্ছায় বেড়িবাধটি সংস্কার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বেড়িবাধটি সংস্কার করা না গেলে পরবর্তী জোয়ারে নতুন নতুন এলাকা প্লাবিত হবে।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ডের গাফিলাতির কারণেই প্রতাপনগর ইউনিয়নবাসীর এই দুর্দশা। বারবার বলা শর্তেও পানি উন্নয়ন বোর্ড ঝুঁকিপূর্ণ বাধ সংস্কারে তেমন কোন উদ্যোগ নেননি।
তিনি আরো জানান, এখনই বাঁধটি সংস্কার করতে না পারলে পরবর্তী জোয়ারে নতুন নতুন এলাকা প্লাবিত হবে।




নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা