শাহজালালে ১৬ কেজি তরল তামাক জব্দ

পক্ষকাল সংবাদ;মিথ্যা ঘোষণায় আনা ১৬ কেজি তরল তামাক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তরা।
মঙ্গলবার বিমানবন্দরের কুরিয়ার ইউনিটে অভিযান চালিয়ে চালানটি জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক শফিউর রহমান।
শাহজালালের কুরিয়ার ইউনিটের মাধ্যমে মার্চেন্ডাইজ স্যাম্পল ঘোষণায় আনা একটি পার্সেল ছাড়িয়ে নেওয়ার খবর পেয়ে ওই গেটের বাইরে থেকে শুল্ক গোয়েন্দারা সেটি আটক করেন।
পরে চালানে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, ২২ কেজি ওজনের পার্সেলের ভেতর ১৬ কেজি বোতলজাত তরল তামাকের প্যাকট রয়েছে। মিথ্যা ঘোষণা দিয়ে তরল তামাক এনে প্রায় ১৬ লাখ টাকা কর ফাঁকি দেওয়া হয়েছে বলে জানান শফিউর রহমান।





মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত