মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | ব্যাংক-বীমা » দু’এক দিনের মধ্যে আসছে রিজার্ভ চুরির ১১৯ কোটি টাকা
দু’এক দিনের মধ্যে আসছে রিজার্ভ চুরির ১১৯ কোটি টাকা

পক্ষকাল সংবাদঃ
বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের উদ্ধার হওয়া ১১৯ কোটি টাকা দু’এক দিনের মধ্যে হাতে পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের উদ্ধার হওয়া ৪৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার এবং ৪৮ কোটি ৮২ লাখ ৮০ হাজার পেসো (মোট ১১৯ কোটি টাকা) বাংলাদেশকে ফিরিয়ে দিতে আদেশ জারি করেছে ফিলিপাইনের রিজিওনাল ট্রায়াল কোর্ট। সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
ওই অর্থ বাংলাদেশে আসতে কতদিন লাগবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মঙ্গলবার সচিবালয়ে মঙ্গলবার অর্থমন্ত্রী বলেন, “এটা বোধহয় আইদার আমরা পেয়ে গেছি, অর পাচ্ছি আজকে-কালকের মধ্যে। আমার মনে হয় আমরা পেয়েই গেছি।”
রিজার্ভ থেকে চুরি যাওয়ার অর্থের মধ্যে কতটুকু এখন ব্যাংকিং চ্যানেলে আছে- এমন প্রশ্নে জবাবে অর্থমন্ত্রী বলেন, “সেটা তো আমরা বলতে পারব না। হুইচ মানি দে হ্যাভ কালেকটেড, ইটস ইজিলি অ্যাভেইলঅ্যাবেল, বাকিটা কেইসের ব্যাপার-ট্যাপার, সুতরাং ওটা বলা মুশকিল।’
গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে দুই কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কায় আর বাকি ৮ কোটি ১০ লাখ ডলার যায় ফিলিপাইনে।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান