শিরোনাম:
ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৩ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » কাশিমপুর কারাগার ঘিরে কঠোর নিরাপত্তা বলয়
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » কাশিমপুর কারাগার ঘিরে কঠোর নিরাপত্তা বলয়
৪১১ বার পঠিত
শনিবার, ৩ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাশিমপুর কারাগার ঘিরে কঠোর নিরাপত্তা বলয়

পক্ষকাল ডেস্কঃগাজীপুরের কাশিমপুর কারাগার ঘিরে কঠোর নিরাপত্তা নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। কারাগারটির আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা।

শনিবার সকাল থেকেই কারাগার ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। মোতায়েন করা হয় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

এই কারাগারেই বন্দি রয়েছেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মীর কাসেম আলী। যেহেতু তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাননি, সেহেতু সরকারের আদেশে যেকোনো সময় তাঁর দণ্ড কার্যকর করা হতে পারে।

এ ছাড়া কারা কর্তৃপক্ষের নির্দেশে আজ বিকেলে কারাগারে প্রবেশ করেছেন মীর কাসেম আলীর পরিবারের সদস্যরা। এর কিছুক্ষণ পরই কারাগারে প্রবেশ করেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

কারাগারের আশপাশে নেওয়া নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১-এর উপসহকারী পরিচালক (ডিএডি) মোহাম্মদ শাহজাজান এনটিভি অনলাইনকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কয়েকটি স্তরে নিরাপত্তাবলয় বৃদ্ধি করা হয়েছে। কাশিমপুর কারাগার থেকে হাইওয়ে পর্যন্ত সড়কে সব ধরনের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। কেবল কারাগারের সামনে কয়েকটি খাবার ও ওষুধের দোকান খোলা রাখা হয়েছে।

একমাত্র গণমাধ্যমের গাড়ি এবং গণমাধ্যমকর্মী ছাড়া এ পথে আর কাউকে চলাচল করতে দেওয়া হচ্ছে না বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।

কারাগারের আশপাশে বেশকিছু আবাসিক এলাকা রয়েছে। এসব এলাকার বাসিন্দাদেরও অন্য পথ ব্যবহার করে ঘুরপথে নিজেদের বাড়িতে যেতে বলা হয়েছে বলে জানায় র‍্যাব।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)