শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৩ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » » ‘জঙ্গিদের’ গুলি: খালেদার প্রশ্নের জবাব দিলেন আইজিপি
প্রথম পাতা » » ‘জঙ্গিদের’ গুলি: খালেদার প্রশ্নের জবাব দিলেন আইজিপি
৪৩৪ বার পঠিত
শনিবার, ৩ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘জঙ্গিদের’ গুলি: খালেদার প্রশ্নের জবাব দিলেন আইজিপি

---
পক্ষকাল সংবাদ ঃ
সন্দেহভাজন জঙ্গিদেরকে আটক না করে কেন হত্যা করা হচ্ছে-বিএনপির পক্ষ থেকে তোলা এমন প্রশ্নের জবাব দিয়েছেন পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক। তিনি বলেন, পৃথিবীর সব দেশে জঙ্গিদের সরাসরি গুলি করা হয়। কিন্তু বাংলাদেশেই আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়। কিন্তু জঙ্গিরা গ্রেপ্তার হতে চায় না। তারা আত্মঘাতী।দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন মাঠে কমিউনিটি পুলিশিং ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত ২৬ জুলাই ঢাকার কল্যাণপুর এবং ২৭ আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ায় পুলিশের অভিযানে বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি তৎপরতায় নাটেরগুরু হিসেবে চিহ্নিত তামিম চৌধুরীসহ ১২ জন নিহত হয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই অভিযানের সমালোচনা করেছেন। বলেছেন, কেন ওদেরকে কেন গুলি করে মারা হচ্ছে?

পুলিশ প্রধান বলেন, ‘তাদের মিশন- হয় মারবো, না হয় মরবো। আর এ জন্যই তারা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়াচ্ছে, মারা পড়ছে।’ আইজিপি বলেন, ‘জঙ্গি নির্মূলে পুলিশের সাফল্য যথেষ্ট। কিন্তু একটি মহল পুলিশকে বিতর্কিত করার চেষ্টা করছে। কিন্তু এসব করে কোনো লাভ হবে না।’

স্বাভাবিক জীবনে ফিরে আসলে সহায়তা

কেউ জঙ্গি তৎপরতায় যুক্ত হয়ে কোনো অপরাধ না করলে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে পুলিশ সহযোগিতা করবে বলেও জানান আইজিপি। তিনি বলেন, ‘যদি কোনো যুবক অপরাধ না করে থাকে, তবে সে সহজেই সে পথ থেকে ফিরে আসতে পারবে। তাকে কোনো হয়রানি করা হবে না।’ তবে জঙ্গিবাদে জড়িয়ে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করলে প্রচলিত আইনে তার বিচার হবে বলে জানান আইজিপি।

‘বেশিরভাগ জঙ্গি হামলার রহস্য উদঘাটন হয়েছে’

পুলিশ প্রধান জানান, ২০১৩ সালের পর থেকে সারাদেশে ৫৭টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪৯টি ঘটনারই রহস্য উৎঘাটন করা গেছে। গ্রেপ্তার করা হয়েছে ১৫৭ জনকে। বন্দুকযুদ্ধে মারা গেছে অনেকেই।

পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলেন, কমিউনিটি পুলিশিং কমিটির সঙ্গে ২৭টি ক্ষেত্রে পুলিশ সরাসরি কাজ করতে পারে। এখন এই কমিটির প্রধান কাজ হবে জঙ্গিবাদ নির্মূলে ভূমিকা রাখা। কারণ, জঙ্গিবাদ এখন দেশের প্রধান সমস্যা। জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি মাদক নির্মূলের অভিযানও সমানতালে চলবে বলে জানান আইজিপি।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল খালেক, নগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন, র‌্যাব-৫ এর অধিনায়ক মাহবুবুল আলম, বিজিবির-১ ব্যাটালিয়নের অধিনায়ক সিরাজ প্রমুখ।



এ পাতার আরও খবর

সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)