শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৩ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » কাশিমপুর কারাগারে প্রবেশ করেছেন আইজি প্রিজন
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » কাশিমপুর কারাগারে প্রবেশ করেছেন আইজি প্রিজন
৩৬৯ বার পঠিত
শনিবার, ৩ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাশিমপুর কারাগারে প্রবেশ করেছেন আইজি প্রিজন

---পক্ষকাল সংবাদঃ
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর রায় আজ কার্যকর করা হতে পারে এমন গুঞ্জনের মধ্যে বিকেলে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কারাগারে প্রবেশ করেন আইজি প্রিজন ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে মীর কাসেম আলীর সঙ্গে দেখা করতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন তাঁর পরিবারের সদস্যরা।

রাতেই মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হবে কি না, সে বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে কারাগারের আশপাশে নেওয়া নিরাপত্তাব্যবস্থা, পরিবারের সদস্যদের সাক্ষাতের সময় নির্ধারণ করে দেওয়া, আইজি প্রিজনের কারাগারে প্রবেশসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে ধারণা করা হচ্ছে, আজই দণ্ড কার্যকর করা হতে পারে।

প্রাণভিক্ষা না চাওয়ায় যেকোনো সময় ফাঁসি কার্যকর হতে পারে মীর কাসেমের। সরকারি নির্দেশনা পাওয়া মাত্রই রায় কার্যকর করবে কারা প্রশাসন।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)