শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার ও খুলে দেয়া সঠিক নয়- তথ্যমন্ত্রী
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার ও খুলে দেয়া সঠিক নয়- তথ্যমন্ত্রী
৫৮৯ বার পঠিত
রবিবার, ২৮ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার ও খুলে দেয়া সঠিক নয়- তথ্যমন্ত্রী

---

কুষ্টিয়া: রবিবার, ২৮ আগস্ট, ২০১৬
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘অভিন্ন নদীর ওপর একতরফা পানি প্রত্যাহার ও গেট খুলে দেয়া সঠিক কাজ নয়। একতরফাভাবে ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ধারণ করে ভারতীয় কর্তৃপক্ষকে জানানো দরকার।’

রোববার দুপুরে তথ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা কুষ্টিয়ার ভেড়ামারার চরগোলাপনগর, ঢাকাচর ও জুনিয়াদহ এলাকাসহ পদ্মা নদীর পাড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শেষে ফারাক্কা বাঁধের একশ’টি গেট খুলে দেয়ার পর গত তিন দিনে কুষ্টিয়া ও রাজশাহীর  লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়া ও পদ্মার ভাঙনে আবাদী জমি ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়া বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুর্নবাসনের জন্য শেখ হাসিনার সরকার পরিকল্পনার ভিত্তিতে কাজ করবে। স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে পরিকল্পনা দেয়ার জন্য। প্রধানমন্ত্রী ও ত্রাণমন্ত্রীর তদারকিতে এই পুর্নবাসনের ব্যবস্থা করা হবে। সেইসাথে কৃষি ও গবাদি পশুর যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পুষিয়ে দিতে তালিকা করা হচ্ছে।

এসময় জঙ্গি দমনের সাফল্য নিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার মন্তব্যের প্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, ‘জঙ্গিদমনে সরকারের সাফল্যের প্রশংসা না করে কূট প্রশ্ন করার মধ্য দিয়ে মূলতঃ জঙ্গিদের আড়াল করারই চেষ্টা করছেন বেগম খালেদা জিয়া। তার (খালেদা জিয়ার) শাসনামলে তথ্য ধামাচাপা দিয়ে আলামত ধ্বংস করে তিনি জঙ্গিদের আড়াল করতেন। বর্তমান শেখ হাসিনা সরকারের হাতে সঠিক তথ্য আছে বলেই জঙ্গি দমনে সাফল্য অর্জন করতে পারছে।’

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)