শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » রিশা হত্যার আসামিকে গ্রেফতারের আল্টিমেটাম শিক্ষার্থীদের
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » রিশা হত্যার আসামিকে গ্রেফতারের আল্টিমেটাম শিক্ষার্থীদের
৫১১ বার পঠিত
রবিবার, ২৮ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রিশা হত্যার আসামিকে গ্রেফতারের আল্টিমেটাম শিক্ষার্থীদের

------পক্ষকাল সংবাদঃ
পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে রিশা হত্যার আসামিকে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে সড়কে অবস্থান কর্মসূচি শেষ করেছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।আল্টিমেটামের সময়ানুযায়ী আসামিকে গ্রেফতার করতে না পারলে কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে জানায় শিক্ষার্থীরা।
রাজধানীর কাকরাইল মোড়ে রবিবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন। ফলে কাকরাইল মোড়ে আবার যানচলাচল স্বাভাবিক হয়েছে।
এ বিষয়ে রমনা থানা উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূটি শেষ হয়েছে। এ মূহুর্তে কাকরাইলের যানচলাচল পরিস্থিতি স্বাভাবিক।
বুধবার (২৪ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে কাকরাইলের ফুটওভার ব্রিজে রিশাকে ছুরিকাঘাত করে এক বখাটে যুবক। তার পেটের বাম পাশে ও বাম হাতে ছুরিকাঘাত করা হয়েছিল। টানা চার দিন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৯টার দিকে মারা যায় রিশা। সে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির বাংলা ভার্সনের ছাত্রী ছিলো।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)