শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বঙ্গবন্ধুর দর্শন প্রতিষ্ঠায় সারা বিশ্ব সংগ্রাম করছে
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বঙ্গবন্ধুর দর্শন প্রতিষ্ঠায় সারা বিশ্ব সংগ্রাম করছে
৪৩১ বার পঠিত
রবিবার, ২৮ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধুর দর্শন প্রতিষ্ঠায় সারা বিশ্ব সংগ্রাম করছে

---.
পক্ষকাল ডেস্কঃ

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাম্য ও শান্তির দর্শন প্রতিষ্ঠার জন্য সমগ্র বিশ্ব এখন সংগ্রাম করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, সাম্য, শান্তি, ভ্রাতৃত্ব, উন্নয়ন ও শোষণমুক্তির যে দর্শন জাতির পিতা দিয়ে গেছেন, শুধু বাংলাদেশ নয়; শান্তির জন্য আজ বিশ্বব্যাপী বঙ্গবন্ধুর সেই দর্শন অনুসৃত হচ্ছে। বিভিন্ন ভাবে সে দর্শন প্রতিষ্ঠার জন্য বিশ্ববাসী সংগ্রাম করছে।

বাংলাদেশ সময় আজ রোববার বিকেলে জাপান আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাপানের রাজধানী টোকিও’র ওজি হকতো পিয়া হলে এই সভা অনুষ্ঠিত হয়।

খালিদ মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকে জানার জন্য জাপানসহ অনেক দেশে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এখন নিজ ভাষায় অনুদিত হচ্ছে। জাপানের নেতৃস্থানীয় শিক্ষা ও গবেষণামূলক বইয়ের প্রকাশনা সংস্থা আকাশি শোতেন জাপানি ভাষায় এ বই প্রকাশ করে রীতিমত সাড়া ফেলে দিয়েছে। চীনা ও ইংরেজি ভাষায়ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী
প্রকাশিত হয়েছে। ভারত-পাকিস্তানসহ বিভিন্ন দেশও জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী নিজ নিজ ভাষায় প্রকাশ করেছে। বঙ্গবন্ধুকে নিয়ে জার্মান ভাষায় রচিত হয়েছে ‘ইম গেডেনকান আন বঙ্গবন্ধু’।

খালিদ বলেন, বঙ্গবন্ধুর স্বাধীনতার সংগ্রাম, দীর্ঘ রাজনৈতিক জীবন ও রাষ্ট্র পরিচালনার দর্শন বিশ্বব্যাপী অনুসরণ করা হচ্ছে। বঙ্গবন্ধু ছিলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সফল নেতা, যিনি স্বপ্ন দেখেছিলেন এবং তা বাস্তবায়িত করেছেন দেশ স্বাধীন করার মধ্যে দিয়ে। যা জগত ইতিহাসে বিরল।

তিনি বলেন, বঙ্গবন্ধুর মতো মহান নেতাকে মুছে ফেলার জন্য জিয়া-খালেদারা দেশে অনেক যড়যন্ত্র করেছে; কিন্তু তারাই আজ মুছে গেছে।

এ সময় বঙ্গবন্ধুর স্বপ্ন- সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দেশ-বিদেশে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাপান আওয়ামী লীগের সভাপতি সালেহ মো: আরিফ, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী। বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা খন্দকার হিরা, বাদল চাকলাদার, বাদল রায়, আনোয়ার প্রমুখ।



এ পাতার আরও খবর

সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)