শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » স্বৈরশাসক জিয়া বঙ্গবন্ধুর খুনিদের শুধু রক্ষা করেননি,পুরস্কৃতও করেন:জয়
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » স্বৈরশাসক জিয়া বঙ্গবন্ধুর খুনিদের শুধু রক্ষা করেননি,পুরস্কৃতও করেন:জয়
৪৬১ বার পঠিত
শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বৈরশাসক জিয়া বঙ্গবন্ধুর খুনিদের শুধু রক্ষা করেননি,পুরস্কৃতও করেন:জয়

---
পক্ষকাল সংবাদঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, স্বৈরশাসক জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের শুধু রক্ষা করেননি, তাদের বিভিন্ন কূটনৈতিক পদ দিয়ে পুরস্কৃতও করেন।সোমবার ১৫ আগস্ট নিজের ফেসবুক পেজে সজীব ওয়াজেদ জয় এক স্ট্যাটাসে এ কথা বলেন। জয় বলেন, আজ এই দিনে, ৪১ বছর আগে আমার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়। হত্যাকারীরা এতই নিষ্ঠুর ছিল যে আমার মামিদের এবং ১০ বছর বয়সের মামাকেও ছাড় দেয়নি। আমার নানা ছাড়া বাকি সবাইকে চিহ্নিত করা ছাড়াই বনানী কবরস্থানে দাফন করা হয়। হত্যাকারীরা ছিল একেবারে জঘন্য। স্বৈরশাসক জিয়াউর রহমান এই খুনিদের শুধু রক্ষা করেনি বরং যেন এই হত্যাকারীদের কখনো বিচার করা না যায়, সে জন্য সে মার্শাল ল’-এর অধীনে ইনডেমনিটি অর্ডিন্যান্স পাস করে। তাদের বিভিন্ন কূটনৈতিক পদ দিয়ে সে পুরস্কৃতও করে। তিনি আরও বলেন, আমার মা এবং খালার কথা চিন্তা করুন, যখন এটি ঘটে, অবকাশ কাটাতে তাঁরা দূরে। তাঁরা সব হারিয়েছেন এবং স্বদেশে ফিরতে পারছিলেন না। সবচেয়ে খারাপ ছিল যে বার্তা পাওয়ার বিষয়টি সে সময় এমন কঠিন ছিল যে তাঁরা নিশ্চিতভাবে এ-ও জানতেন না যে কেউ একজন, এমনকি তাঁদের ছোট ভাইটি বেঁচে আছে কি নেই। অনুগ্রহ করে সবাই আমার পরিবার এবং আমার সঙ্গে আজ স্মরণ করুন বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারটিকে।



এ পাতার আরও খবর

দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)