শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ | বিশ্ব সংবাদ » সৌদি আরবে শপিং সেন্টারে গৃহকর্মী প্রদর্শনী
প্রথম পাতা » অপরাধ | বিশ্ব সংবাদ » সৌদি আরবে শপিং সেন্টারে গৃহকর্মী প্রদর্শনী
৪৭৪ বার পঠিত
শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সৌদি আরবে শপিং সেন্টারে গৃহকর্মী প্রদর্শনী

---আন্তর্জাতিক ডেস্ক ; সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের রাজধানী দাম্মামের একটি শপিং সেন্টারে পণ্য প্রদর্শনের মত গৃহকর্মী প্রদর্শন করেছে একটি নিয়োগকারী সংস্থা। এই ঘটনায় ব্যাপক সমালোচনা হয়েছে।

দেশের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবালখালি ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, মন্ত্রণালয় এমন ঘৃণ্য কাজকে কখনো সমর্থন করে না। এ ঘটনার তদন্ত করা হবে।

আবালখালি বলেন, পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে একটি কোম্পানি বেশ কিছু গৃহকর্মীকে পন্যের মত প্রদর্শন করেছে। তারা বিপণন কৌশল হিসেবে ক্রেতাদের আকৃষ্ট করতে এই কাজ করেছে।

শপিং সেন্টারে নারীদের সঙ্গে এ ধরনের আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সমালোচনা হয়েছে। দেশের বিশিষ্ট আইনজীবী তুর্কি আল মুসা জানিয়েছেন, এই ঘটনা শুধুমাত্র ব্যবসায়ের সীমা লঙ্ঘন নয় বরং এটি মানব পাচারের একটি প্রক্রিয়া।

সৌদির মানব পাচার আইন অনুযায়ী, যে কোনো বয়স বা লিঙ্গের মানুষের সঙ্গে খারাপ বা অমানবিক আচরণ প্রদর্শনকারীকে অত্যাচারি হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। মৌখিক বা শারীরিকভাবে অত্যাচার, ভয়-ভীতি প্রদর্শন, হুমকি দেয়া, অপহরণ, যৌন নির্যাতন, জোর করে কাজ করানো, জোর করে কাউকে ভিক্ষাবৃত্তির সঙ্গে সম্পৃক্ত করা, ক্রীতদাসের মত আচরণ করাও অনৈতিক।

আবালখালি জানিয়েছেন, মানব পাচার করলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তাছাড়া গৃহকর্মীরা কোনো বস্তু নয় যে তাদের পণ্যের মত পরিদর্শন করতে হবে। এটা সত্যিই খুব অমানবিক কাজ। এমন কাজ মানুষের মর্যাদা ও মানবিক মূল্যবোধের বিরোধী।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)