শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১০ জুন ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » গুপ্তহত্যা ও জঙ্গিবাদের প্রতিবাদে দেশব্যাপী সমাবেশ করবে ছাত্রলীগ
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » গুপ্তহত্যা ও জঙ্গিবাদের প্রতিবাদে দেশব্যাপী সমাবেশ করবে ছাত্রলীগ
৪০৬ বার পঠিত
শুক্রবার, ১০ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুপ্তহত্যা ও জঙ্গিবাদের প্রতিবাদে দেশব্যাপী সমাবেশ করবে ছাত্রলীগ

---ডেস্ক পক্ষকালঃ
দেশব্যাপী জঙ্গিবাদ-গুপ্তহত্যা ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে সিরিজ কর্মসূচি নিয়ে মাঠে নামবে বাংলাদেশ ছাত্রলীগ।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।

আগামী ১২-১৩ জুন ছাত্রলীগের নতুন কমিটির প্রথম বর্ধিত সভা ও কর্মশালার প্রস্তুতি তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সোহাগ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত চক্রান্ত করছে। এই মুহূর্তে বড় সমস্যা হচ্ছে জঙ্গিবাদ। আগুন সন্ত্রাস-প্রোট্রলবোমা আর গুপ্তহত্যা যাই বলেন-তার উৎসস্থল একটাই। সেটা জামায়াত-বিএনপি। তারা সরকার উৎখাতে ব্যর্থ হয়ে এখন গুপ্তহত্যা করছে। ছাত্রলীগ এই সন্ত্রাসীদের বিরুদ্ধে সবসময় মাঠে ছিল, আগামীতেও রাজপথে থেকে তাদের মোকাবিলা করবে। যেখানেই নাশকতার চেষ্টা করবে সেখানেই দেশের জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী বর্ধিত সভা ও কর্মশালায় সংগঠনকে আরো গতিশীল করতে সংগঠনের সাবেক শীর্ষ নেতারা দিকনির্দেশনা দেবেন।

ওই বর্ধিত সভায় কেন্দ্রীয় নির্বাহী সংসদ, সাংগঠনিক ইউনিয়নগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কগণ বর্ধিত সভায় যোগদান করবেন এবং তাদেরকে সাংগঠনিক রিপোর্ট জমা দিতে হবে বলেও জানানো হয়।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, আগামী ১৫ তারিখের পর জঙ্গিবাদ-সন্ত্রাস ও গুপ্তহত্যা বিরোধী দেশব্যাপী ছাত্রলীগের সিরিজ কর্মসূচি ঘোষণা করা হবে। গুপ্তহত্যায় কারা জড়িত-কোথায় কী পরিকল্পনা হয়-কী করছে সে ব্যাপারে ছাত্রলীগের নেতাকর্মীরা স্থানীয় প্রশাসনকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে এবং জনসচেতনা তৈরিতে থানা-জেলা ও বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক সফর করা হবে। সর্বশেষ ঢাকায় একটি বৃহৎ ছাত্র সমাবেশ করা হবে।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সহ-সভাপতি এরশাদুর রহমান চৌধুরী, আবদুল বাছেদ গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক লালন, চন্দ্র শেখর মণ্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ জসিম উদ্দিন, দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, প্রচার সম্পাদক সাইফুদ্দিন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
গ্যাস–সংকট নিয়ে সংসদে তীব্র ক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সংযোগের দাবি গ্যাস–সংকট নিয়ে সংসদে তীব্র ক্ষোভ, ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সংযোগের দাবি
ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)