শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১০ জুন ২০১৬
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি » প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থন পেলেন হিলারি ক্লিনটন
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি » প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থন পেলেন হিলারি ক্লিনটন
৪১৫ বার পঠিত
শুক্রবার, ১০ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থন পেলেন হিলারি ক্লিনটন

---

পক্ষকাল ওয়েভঃ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন পেয়ে ইতিহাস গড়ার জন্য মিসেস ক্লিনটনকে অভিনন্দন জানান মি. ওবামা

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন পেতে প্রয়োজনীয় প্রতিনিধির সমর্থন পাবার পর এবার প্রেসিডেন্ট বারাক ওবামার আনুষ্ঠানিক সমর্থন পেয়েছেন হিলারি ক্লিনটন।তবে মনোনয়ন প্রত্যাশী অপর প্রার্থী বার্নি স্যান্ডার্স এখুনি হাল ছাড়ছেন না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান উভয় দলেরই মনোনয়ন চূড়ান্ত হবে জুলাই মাসে।

তবে, মঙ্গলবারই প্রয়োজনীয় সংখ্যক দলীয় প্রতিনিধির সমর্থন নিশ্চিত করেছেন মিসেস ক্লিনটন।

মিসেস ক্লিনটনের টুইট করা এক ভিডিও মেসেজে মি. ওবামাকে বলতে শোনা যায়, প্রেসিডেন্ট পদের জন্য যেকোনো সময়ের বিচারে হিলারিই হয়ত সবচেয়ে যোগ্য প্রার্থী।
Image copyright Getty
Image caption এক ভিডিও মেসেজে মি. ওবামা বলেন, প্রেসিডেন্ট পদের জন্য যেকোনো সময়ের বিচারে হিলারিই হয়ত সবচেয়ে যোগ্য প্রার্থী

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন পেয়ে ইতিহাস গড়ার জন্য তিনি মিসেস ক্লিনটনকে অভিনন্দন জানান।

মি. ওবামা আরো বলেন, একজন প্রেসিডেন্টের জটিল দায়িত্ব পালনে হিলারি একজন উপযুক্ত ব্যক্তি বলেই তিনি মনে করেন।

কিন্তু তাতে হাল ছাড়ছেন না ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। আগামী সপ্তাহে ওয়াশিংটন ডি.সি.-তে অনুষ্ঠিতব্য শেষ দফা প্রাইমারিতে তিনি লড়াই করছেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠক শেষে মি. স্যান্ডার্স জানিয়েছেন, জুলাইতে দলের সম্মেলনে যদি মিসেস ক্লিনটন চূড়ান্ত মনোনয়ন পান, তাহলে তিনি তার পক্ষে কাজ করবেন।

কারণ তিনিও মনে করেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার জন্য উপযুক্ত ব্যক্তি নন।



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)