শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » অর্থমন্ত্রীর পদত্যাগের দাবি ওয়ার্কার্স পার্টির
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » অর্থমন্ত্রীর পদত্যাগের দাবি ওয়ার্কার্স পার্টির
৩৯৯ বার পঠিত
মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অর্থমন্ত্রীর পদত্যাগের দাবি ওয়ার্কার্স পার্টির

---

পক্ষকাল ডেস্কঃ  কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির দায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত এড়াতে পারেন না। দায় স্বীকার করে অর্থমন্ত্রীর পদত্যাগের বলে দাবি তুলেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, ‘রাষ্ট্রীয় আর্থিক ব্যবস্থার সুদক্ষ ব্যবস্থাপনা ও নিরাপত্তার দায়িত্ব প্রধানত অর্থমন্ত্রীর। আমরা মনে করি, এ ঘটনার দায় স্বীকার করে অর্থমন্ত্রীর পদত্যাগ করা উচিত।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার ব্যাংকিং সেক্টরের আর্থিক দুর্নীতি লুটপাটের প্রতিবাদে ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

পার্টির পলিটব্যুরো সদস্য মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন পলিটব্যুরো সদস্য কামরূল আহসান, পার্টি কেন্দ্রীয় বিকল্প সদস্য মোস্তফা আলমগীর রতন। সমাবেশ সঞ্চালনা করেন কেন্দ্রীয় বিকল্প সদস্য সাব্বাহ আলী খান কলিন্স।

ফজলে হোসেন বাদশা বলেন, ‘ব্যাংকিং সেক্টরে সীমাহীন দুর্নীতি, লুটপাট জাতির জন্য অশনি সংকেত।’

তিনি বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে অর্থমন্ত্রী কাজের চেয়ে কথা বেশি বলছেন। প্রকারান্তরে নিজ দায় ঢাকার চেষ্টা করছেন। পত্র-পত্রিকার সাক্ষাৎকারে সে কথা স্পষ্টভাবে এসেছে।’সমাবেশে বক্তারা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরসহ সকল আর্থিক খাতে দুর্নীতি, লুটপাট বন্ধ এবং দক্ষ ও যোগ্য ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি জানান।সমাবেশে ‘যুবক’ ‘ডেস্টিনি’ ‘ইউনিপে-২’সহ ফটকাবাজ কোম্পানির লুটে নেওয়া অর্থ ক্ষতিগ্রস্ত জনগণকে ফেরত দেওয়ার আহ্বান জানান।পার্টির পলিটব্যুরো সদস্য কামরূল আহসান স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে।



এ পাতার আরও খবর

দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)