শিরোনাম:
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬
প্রথম পাতা » » সব ইউপিতেই জাল ভোট চলছে : বিএনপি
প্রথম পাতা » » সব ইউপিতেই জাল ভোট চলছে : বিএনপি
৪২০ বার পঠিত
মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সব ইউপিতেই জাল ভোট চলছে : বিএনপি

--- ডেস্কঃ : দেশের প্রথম দফায় ৭১৭টি ইউনিয়ন পরিষদ(ইউপি)নির্বাচনে প্রায় সব কেন্দ্র দখল করে জোর করে ব্যালট পেপারে ছিল মারা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

নয়াপল্টনের বিএনপির কেন্ত্রীয় কার্যালয়ে মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আমাদের কাছে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রায় সবকটি ইউনিয়ন পরিষদেই দখল করে ব্যালট পেপারে ছিল মারা হচ্ছে। কোন্ কোন্ কেন্দ্রে এসব করা হচ্ছে তা লিপিবদ্ধ করে পরে জানাতে পারব।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আমরা যে আশঙ্কা করেছিলাম তা শতভাগ সত্য বলে প্রমাণিত হয়েছে। সকাল থেকেই কেন্দ্র দখল করে ভোট জালিয়াতির ঘটনা ঘটছে।’

মুন্সীগঞ্জ, ভোলা, বরিশাল, পিরোজপুরসহ বেশ কয়েকটি জেলার ইপি নির্বাচনের এলাকার চিত্র তুলে ধরেন রিজভী।

তিনি বলেন, ‘স্থানীয় রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিলেও তারা তুচ্ছতাচ্ছিল্য করছেন।’

নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্তদের সমালোচনা করে রিজভী বলেন, ‘চাকরির জন্য মানুষ এতো নিচে নামতে পারে তাদের না দেখলে বিশ্বাস করা যায় না। অথচ প্রশাসনের মাধ্যমে শাসকদলের সন্ত্রাসীদের দমাতে পারলেই নির্বাচন সুষ্ঠু হতো।’

‘ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রাতে নেয়াখালীর এক ছাত্রদলনেতা ফজলে রাব্বি রাজিবকে গুলি করে হত্যা করা হয়েছে’ এমন অভিযোগ করে তিনি বলেন, ‘এর জন্য একদিন নির্বাচন কমিশনে বর্তমানে যারা দায়িত্বে আছেন তাদের জবাব দিতে হবে।’

তিনি এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, ছাত্রদলের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারি প্রমুখ।
f



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)