শিরোনাম:
ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬
প্রথম পাতা » জেলার খবর » সুন্দরবনে বন্দুকযুদ্ধে ৪ বনদস্যু নিহত
প্রথম পাতা » জেলার খবর » সুন্দরবনে বন্দুকযুদ্ধে ৪ বনদস্যু নিহত
৪২৫ বার পঠিত
বৃহস্পতিবার, ১০ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবনে বন্দুকযুদ্ধে ৪ বনদস্যু নিহত

পোক্ষোকাল ডেস্কঃ
সুন্দরবনে র‌্যাব ও কোস্ট গার্ডের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন চার বনদস্যু নিহত হয়েছেন।র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম বলছেন, বৃহস্পতিবার ভোরে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালি চান্দেশ্বর এলাকায় বনদস্যু দল ‘নয়ন বাহিনীর’ সঙ্গে গোলাগুলির এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- ওই দস্যুদলের প্রধান মনির এবং তার সহযোগী এনাম, গিয়াস ও হাসান।এ অভিযানে বিভিন্ন ধরনের ১৮টি আগ্নেয়াস্ত্র, সাড়ে চারশ গুলি এবং কিছু ধারালো অস্ত্র পাওয়ার কথা র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।---অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির।

লেফটেন্যান্ট কর্নেল ফরিদ জানান, কয়েক দিন আগে বরগুনার পাথরঘাটা থেকে ১৯ জেলেকে মুক্তিপণের জন্য অপহরণ করে নয়ন বাহিনীর দস্যুরা। অপহৃত জেলেদের উদ্ধারে গত দুদিন ধরেই র‌্যাব ও কোস্ট গার্ডের যৌথ অভিযান চলছিল।

“আজ ভোর সাড়ে ৬টার দিকে কচিখালি চান্দেশ্বর এলাকায় অভিযানে গেলে সেখানে অবস্থানরত বনদস্যুরা গুলি ছোড়ে। যৌথ দলের সদস্যরা পাল্টা জবাব দিলে প্রায় ৪০ মিনিট গোলাগুলি চলে। পরে দস্যুরা বনের গভীরে পালিয়ে গেলে তল্লাশি চালিয়ে মনিরসহ চারজনের লাশ পাওয়া যায়।”

এই র‌্যাব কর্মকর্তা বলেন, মনির ও তার দলবল দীর্ঘদিন ধরে দস্যুতা, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। মনির সুন্দরবন এলাকায় পুলিশের তালিকাভুক্ত একজন বনদস্যু।

চারজনের লাশ শরণখোলা থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে এই র‌্যাব কর্তকর্তা জানান।



এ পাতার আরও খবর

চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার
ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ ভান্ডারিয়া উপজেলা মহিলা দপ্তর ২৪ দিন ধরে দপ্তর তালাবদ্ধ
কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন
নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)