শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১ মার্চ ২০১৬
প্রথম পাতা » জেলার খবর » কুষ্টিয়ায় আওয়ামী লীগ-জাসদ সংঘর্ষে আহত ৫
প্রথম পাতা » জেলার খবর » কুষ্টিয়ায় আওয়ামী লীগ-জাসদ সংঘর্ষে আহত ৫
৫৫৪ বার পঠিত
মঙ্গলবার, ১ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ায় আওয়ামী লীগ-জাসদ সংঘর্ষে আহত ৫

---কুষ্টিয়া প্রতিবেদকঃ ২৭ ফেব্রুয়ারি, ২০১৬

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণার সময় আওয়ামী লীগ ও জাসদ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দুই দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে আসন্ন ইউপি নির্বাচনে আমবাড়ীয়া ইউনিয়নে জাসদ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান মশিউর রহমানের সমর্থকেরা সুতাইল এলাকায় নির্বাচনী প্রচারণায় যান। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল বারীর সমর্থকেরা হামলা চালান। এতে খায়রুল ইসলাম নামে এক জাসদ নেতা আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে জাসদ ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় একটি মোটরসাইকেল ও জাসদের এক সমর্থকের বাড়ি। আহতদের মধ্যে আমবাড়ীয়া ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক হেলার উদ্দিন, জাসদ সমর্থক আজিবর রহমান, আবদুল লতিফকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহমেদ আলী অভিযোগ করেন, ‘জাসদের শান্তিপূর্ণ প্রচারণায় আওয়ামী লীগের লোকজন অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। তারা এলাকায় পেশি শক্তি প্রয়োগ করে নির্বাচনে জিততে চায়।’
মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম বলেন, ‘দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক হয়েছে। আমরা এর দায় নিতে পারি না।’
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আকতারুজ্জামান বলেন, এলাকায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। তবে কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)