রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » রাজনীতি » আমাকে স্বৈরাচার বলা হয়, এখন কোন স্বৈরাচার দেশ পরিচালনা করছে: এরশাদ
আমাকে স্বৈরাচার বলা হয়, এখন কোন স্বৈরাচার দেশ পরিচালনা করছে: এরশাদ

পক্ষকাল ডেস্কঃ শনিবার বিকালে গাজীপুর মহানগর জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন,
আমাকে স্বৈরাচার বলা হয়, এখন কোন স্বৈরাচার দেশ পরিচালনা করছে। কি ভাবে দেশ পরিচালনা করছে সবাই জানেন। আমি কোন মানুষের ক্ষতি করিনি, হত্যা করিনি, আমার সময় কোন মানুষ গুম হয়নি, সংবাদপত্র আমার বিরুদ্ধে মুক্ত ভাবে লিখেছে। কারো বিরুদ্ধে কোন ব্যবস্থা নেই নি।
তিনি বলেন, এখন কেউ কিছু লিখতে পারে না, বলতে পারেনা। সব কিছু এখন বন্ধ। আমরা বন্ধ কারাগারে বাস করছি। মুক্ত হতে হবে একদিন। নির্বাচনের মাধ্যমে মুক্ত হতে হবে। আমরা সে জন্য প্রস্তুত আছি। বিএনপি আমাকে জেলে দিয়েছিল। তারা ১৪ বছর ৯মাস পর আমার বিরুদ্ধে মঞ্জু হত্যার মামলা দিয়েছে। ২৫ বছর ধরে এ মামলা চলছে। ২৫ বছর একটি মামলা চলতে পারেনা। আমি মুক্ত মানুষ নই, মুক্ত রাজনীতিবিদ নই। আমার মনে যে জোর আছে তাতে আমাকে কেউ বন্দি করে রাখতে পারবেনা।
এরশাদ বলেন, যে দলটি আমকে জেলে পাঠিয়েছিল তাদের অস্তিত্ব আজ টলটলয়মান। তাদের অস্তিত্ব আছে বলে মনে হয়না। তাদের অস্তিত্ব কেবল টিভিতে একটি বয়ান দেয়া। এর বাইিরে কিছু নেই।
তিনি বলেন, জাতীয় পার্টিতে কোন বিভক্তি নেই। পার্টির জন্য আমার মতো কষ্ট আর কেউ করেনি। জেলখানায় থেকে সে সময় ৩৫টি আসনে নির্বাচিত হয়েছি। আমি একা ৫টিতে জয়ী হয়েছি। এতে প্রমাণিত হয় আমি নিন্দিত ছিলাম না। আমি নন্দিত ছিলাম।
এরশাদ আরো বলেন, ১/১১ কুশিলবদের বিচারের ব্যাপারে বিএনপি-আওয়ামীলীগ এক। মাইনাস টু এর ব্যাপারে বিএনপি আওয়ামীলীগ এক। এখানে মাইনাস থ্রি করা হয়েছিল এক কথা কেউ বলেনা। আমি মাইনাস থ্রি’র বলি। সে সময় আমি জাতীয় পার্টির চেয়ারম্যান থাকতে পারেনি। পার্টির কো-চেয়ারম্যান করা হয়েছিল ব্যারিষ্টার আনিসুল ইসলামকে। ষড়যন্ত্র করে আমাকে সরিয়ে দিয়ে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছিল। হাসিনা - খালেদাকে কেউ সরায়নি। আমাকে সরানো হয়েছিল। আমার বিরুদ্ধে আমার দলের লোক ষড়যন্ত্র করেছিল। তিনি বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের উদ্দেশ্যে বলেন, যারা আমাকে সরিয়ে দিয়ে পার্টির চেয়ারম্যান হয়েছিল তাদের সঙ্গে হাত মিলানো উচিত না।




ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিকই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ারও বটে
নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়