রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » » সংবিধানের প্রতি আনুগত্যই প্রজাতন্ত্রের কর্মচারিদের মূলশক্তি-তথ্যমন্ত্রী
সংবিধানের প্রতি আনুগত্যই প্রজাতন্ত্রের কর্মচারিদের মূলশক্তি-তথ্যমন্ত্রী

পক্ষকাল প্রতিবেদকঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘দেশের সংবিধান, ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতির প্রতি আনুগত্যই প্রজাতন্ত্রের কর্মচারিদের মূল চালিকাশক্তি এবং তাদের অধিকার আইন দ্বারা সুরক্ষিত। ’
রবিবার সকালে রাজধানীর দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটে নবম থেকে ষষ্ঠ গ্রেডে কর্মকর্তাদের তিনমাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ পাঠ্যধারা উদ্বোধনকালে তিনি একথা বলেন। ‘সংবিধানের আলোকে দক্ষ কর্মপরিচালনায় প্রজাতন্ত্রের কর্মচারিদের প্রশিক্ষণের বিকল্প নেই এবং প্রশিক্ষন দুরদৃষ্টির জন্ম দেয় ও অজুহাত না দিতে শেখায়’ মন্ত্রী বলেন, ‘অজুহাত দেবেন না, না জেনে জানার ভান করবেন না। ভুল হলে স্বীকার করবেন।’গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষে সকলকে একযোগে কাজ করতে হবে।
ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরীর সভাপতিত্বে সভায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক (অনুষ্ঠান) সুরথ কুমার সরকারসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ টেলিভিশন, বেতার ও তথ্য মন্ত্রণালয়াধীন সংস্থাসমূহের মোট ২০ জন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।




আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ