কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
কুমিল্লা প্রতিনিধি ,শাহাদাৎ হোসেন শাকু : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
![]()
মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী এশিয়া ক্লাসিক পরিবহণের যাত্রীবাহী বাসটি মহাসড়কের কালাকচুয়ায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ১২ বছরের অজ্ঞাত পরিচয়ের এক কিশোরী নিহত হয়। আহত হয় অন্তত ১৫ জন। আহতদের মধ্যে নোয়াখালী সদরের লালপুর গ্রামের দিলু মিয়ার ছেলে শাওন (১৮) পার্শ্ববর্তী ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।
আহত অন্যদের ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ লাশগুলো উদ্ধার করেছে।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা