লক্ষ্মীপুরে আ’লীগ নেতাকে গুলি করে হত্যার হুমকি
![]()
মোঃ রুবেল হোসেন , লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুরে আবুল হাশিম ইউছুফ নামে এক আ’লীগ নেতাকে গুলি করে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। ইউছুফ লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী জোনের ম্যাক্সি সমিতির সভাপতি ও পৌর আ’লীগ সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। বৃহস্পতিবরা বিকেল ৩ টায় সাংবাদিকদের নিকট এসব অভিযোগ করেন শ্রমিক নেতা ইউছুফ।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধা সাড়ে সাতটার দিকে খালেক নামের এক যুবক মোবাইল-ফোনের মাধ্যমে আ’লীগ, শ্রমিক নেতা ইউছুকে গুলি করে হত্যার হুমকি দেন। এ ঘটনায় রাতেই ইউছুফ বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানা একটি অভিযোগ দায়ের করেন।
খালেক পৌর শহরের ১০ নং ওয়ার্ড দক্ষিণ মজুপুর এলাকার মৃত ভুলু মিয়ার ছেলে বলে জানা গেছে।
ইঊছুফ জানান, গত ২ জুন ম্যাক্সিক্যাপ গাড়ীর মালিকসহ দুইজনকে মারধর করে। পরবর্তীতে বিচার চেয়ে তারা খালেকের বিরুদ্ধে সমিতির কর্তৃপক্ষের নিকট অভিযোগ করে। পরে অভিযোগের ভিত্তিতে খালেরকের নিকট বিষয়টি নিয়ে জানতে চায়, এর জেরধরে গত বুধবার সন্ধায় আমার মুঠো ফোনে গুলি করে হত্যা করবে বলে হুমকি দেয়। এতে আমি নিরাপত্তাহীনতা ভুগছি।
এ শ্রমিক নেতা আরো জানান, খালেক একজন মাদকসেবী ও ব্যবসায়ী, শ্রমিককে মারধর ছাড়াও পুলিশের এক কনেস্টবলকে মারধর করেছে বলে অভিযোগ রয়েছে।
এব্যাপারে অভিযুক্ত খালেকের সাথে মোবাইল-ফোনে জানতে চাইলে তাকে পাওয়া যায়নি।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা