গজারিয়ায় গৃহবধুকে শ্বাসরুদ্ধ হত্যা
![]()
মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীর পার শ্বাসরুদ্ধ করে সম্পা বেগম(২২) নামের এক গৃহবধুকে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় মেঘনা ইউনিয়নের নয়াকান্দি গ্রামের মেঘনার শাখা নদীর পার থেকে তার লাশ উদ্ধার করা হয়। এঘটনায় বিকেলে একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।
পুলিশ সূত্র থেকে জানা যায়, প্রথমে গৃহবধু সম্পা বেগম পানিতে ডুবে মারা গেছে এমন ধারনা করা হলেও তদন্তে শ্বাসরুদ্ধ করে হত্যার আলামত পাওয়া গেছে। এছাড়া ঘটনার পর থেকে গৃহবধুর স্বামী সাইফুল মুন্সী পলাতক রয়েছে।
গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) এবিএমএস দোহা জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে মেঘনার শাখা নদী থেকে গৃহবধু সম্পা বেগমের লাশ উদ্ধার করা হয়। পরে শ্বাসরুদ্ধ কওে হত্যার আলামত পাওয়া যায়। এদিকে গৃহবধুর স্বামী সাইফুল মুন্সী যেহেতু পলাতক। তাই ধারনা করা হচ্ছে, গৃহবধুকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর তার লাশ মেঘনার শাখা নদীতে ফেলে দেয় ঘাতক স্বামী।
তিনি আরও জানান, গৃহবধুর মা বাদী হয়ে এ ঘটনায় বিকেল গজারিয়া থানায় হত্যা মামলা রুজু করার পক্রিয়া চলছে।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা