শিরোনাম:
ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৬ জুন ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » বেনাপোল ইমিগ্রেশন থেকে তরুণী উদ্ধার, পাচারকারী আটক
প্রথম পাতা » জেলার খবর » বেনাপোল ইমিগ্রেশন থেকে তরুণী উদ্ধার, পাচারকারী আটক
৪০৯ বার পঠিত
শনিবার, ৬ জুন ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেনাপোল ইমিগ্রেশন থেকে তরুণী উদ্ধার, পাচারকারী আটক

---

বেনাপোল থেকে এনামুল হক॥
পাসপোর্ট যাত্রী হিসেবে ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভবন থেকে এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক পাচারকারীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাচারকারী ও উদ্ধার হওয়া তরুণীকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করেছে ইমিগ্রেশন পুলিশ। আটক পাচারকারী হলেন- যশোরের মনিরামপুরের মহাদেবপুর গ্রামের কৃষ্ণপদ ঘোষলের ছেলে শুভঙ্কর ঘোষল (৩০)।

পুলিশ জানায়, এক নারী ও এক পুরুষ ইমিগ্রেশনে ভবনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল। এ সময় পুলিশের সন্দেহ হলে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তারা একে অপরকে স্বামী-স্ত্রী পরিচয় দেয়। কিন্তু তাদের পাসপোর্টে ছেলেটি হিন্দু ও মেয়েটি মুসলিম হওয়ায় সন্দেহ বাড়ে। এ সময় পরিবারের কাছে খোঁজ-খবর নিয়ে দেখা যায় তারা মিথ্যা কথা বলছে। ধারণা করা হচ্ছে মেয়েটিকে পাচারের উদ্দেশে ছেলেটি প্রেমের ফাঁদে ফেলে ভারতে নেওয়ার চেষ্টা করছিল বলে জানায় পুলিশ।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুজনকে পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। থানা পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)