বাংলায় টুইটে যা লিখলেন মোদি
পক্ষকাল ডেস্কঃ
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসে উষ্ণ অভ্যর্থনা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে দেওয়া এ সংবর্ধনায় ধন্যবাদ জানিয়ে বাংলায় টুইটও করেন উদীয়মান বিশ্বশক্তি দেশটির প্রধানমন্ত্রী।
বাংলায় লেখা প্রথম টুইটারে মোদি বলেন, ‘বাংলাদেশ আমি আমার সাথে ভারতের মানুষের ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে আসছি’।
কিছু সময় পরই তিনি আবার বাংলায় আরেকটি টুইটে লেখেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। আমি একটি সুন্দর সফর আশা করছি, যা ভারত ও বাংলাদেশের সম্পর্ককে সুদৃঢ় করবে।’
প্রথম টুইটের ইংরেজিও প্রকাশ করেন নরেন্দ্র মোদি। বিমানবন্দরে অবতরণের পর ঢাকার সাভারের উদ্দেশে রওনা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। সেখানে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ব্যস্ত কর্মসূচি শুরু করবেন তিনি।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ