শিরোনাম:
ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৬ জুন ২০১৫
প্রথম পাতা » অপরাধ » হাসপাতাল থেকে নবজাতক নিখোজ
প্রথম পাতা » অপরাধ » হাসপাতাল থেকে নবজাতক নিখোজ
৪২৪ বার পঠিত
শনিবার, ৬ জুন ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাসপাতাল থেকে নবজাতক নিখোজ

---

তরিকুল ইসলাম সাভার:

সাভারের মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রসূতি ওয়ার্ডে বৃহস্পতিবার সকালে সন্তান প্রসবের পর এক নবজাতক নিখোঁজ রয়েছে। নির্দিষ্ট সময়ের আগেই একই সঙ্গে ওই হাসপাতাল আঙ্গুরি বেগম (২০) ও বিলকিস বেগম (২১) নামে দুই প্রসূতি সন্তান প্রসব করেন।
স্বজনেরা সন্তান নিতে চাইলে এক মৃত নবজাতককে হাসপাতালের ডাস্টবিনে পাওয়া যায়। অপরটির খোঁজ মিলেনি। প্রসূতিদের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার বড়খড়া গড়পাড়া গ্রামের মহর আলীর স্ত্রী আঙ্গুরি ও শিবালয় উপজেলার রূপসা গ্রামের ইন্তাজের স্ত্রী বিলকিসকে স্বজনেরা সকালে সদর হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ভর্তি করেন।
বেলা ১১টার দিকে স্বাস্থ্য সহকারী ফাতেমা আক্তার ও জ্যেষ্ঠ সেবিকা লিপি রায়ের তত্ত্বাবধানে আঙ্গুরি সাত মাস ২৩ দিনের ও বিলকিস সাড়ে চার মাসের সন্তান প্রসব করেন। দুই প্রসূতিকে ডেলিভারি কক্ষ থেকে চিকিৎসকরা ওয়ার্ডের বেডে পাঠিয়ে দেন। এরপর আয়া আম্বিয়া বেগম ডেলিভারি কক্ষ থেকে বালতিতে করে ময়লা ও ব্যান্ডেস নিয়ে হাসপাতালের ডাস্টবিনে ফেলে দেন। নবজাতককে চাইলে প্রসূতিদের মৃত সন্তান হয়েছে বলে চিকিৎসকরা স্বজনদের জানান। এ সময় স্বজনরা মৃত নবজাতককে চাইলে ডেলিভারি কক্ষে তা পাওয়া যায়নি। পরে ডাস্টবিন থেকে এক মৃত নবজাতককে পাওয়া যায়। অপরটির কোনো খোঁজ পাওয়া যায়নি।
আঙ্গুরির স্বজনেরা জানান, মৃত সন্তান না দেখিয়ে ও না দিয়ে হাসপাতালের লোকজন তা কোথায় নিয়ে গেছে? হাসপাতাল থেকে নবজাতককে চুরি করা হয়েছে বলেও তারা অভিযোগ করছেন।
মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আবদুল মালেক জানান, একটি নবজাতককে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় সিভিল সার্জন একটি তদন্ত কমিটি গঠন করছেন।
কারা কারা কমিটিতে থাকছেন তা তিনি জানেন না। কমিটি গঠিত হলে তা জানা যাবে বলেও জানান তিনি।
এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান জানান, শিশু নিখোঁজের খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনেরা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)