গাইবান্ধায় বাসদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
![]()
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা, সীমান্তে মানুষ হত্যা বন্ধ, সুন্দরবনকে ধ্বংস করে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধ এবং এক তরফা ট্রানজিট চুক্তি বাতিলের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের (মাকর্সবাদী) উদ্যোগে শনিবার একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে বাসদ কার্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মাকর্সবাদী) গাইবান্ধা জেলা শাখার আহবায়ক আহসানুল হাবিব সাঈদ, কাজী আবু রাহেন, বিরেন চন্দ্রশীল, মাহবুবুর রহমান খোকা প্রমুখ।
বক্তারা বলেন, তিস্তা নদীর উজানে বাঁধ দিয়ে ভারত সরকার পানি প্রত্যাহার করে বাংলাদেশকে মরুভূমি করার আয়োজন করেছে। সীমান্তে প্রতিনিয়ত মানুষ হত্যা করা হচ্ছে। সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার জন্য ভারত সরকারকে অনুমোদন দেয়া হয়েছে। বক্তারা ভারত কর্তৃক সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোসহ অবিলম্বে তিস্তা এবং সকল অভিন্ন নদীর পানি ন্যায্য হিস্যার দাবী জানান।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা