শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ৪ মে ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » রূপা হক নাজেহাল, সমালোচনার মুখে লন্ডনের মেয়র
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » রূপা হক নাজেহাল, সমালোচনার মুখে লন্ডনের মেয়র
৪২৭ বার পঠিত
সোমবার, ৪ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রূপা হক নাজেহাল, সমালোচনার মুখে লন্ডনের মেয়র


---
পক্ষকাল ডেস্কঃ যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হককে নাজেহাল করে সমালোচনার মুখে পড়েছে রক্ষণশীল দল ও লন্ডনের মেয়র বরিস জনসন।
ব্রিটেনের দ্য ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে জানানো হয়, রোববার মেয়র জনসন যখন ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে টোরি দলের প্রার্থী এনজি ব্রে’র পক্ষে প্রচার চালাচ্ছিলেন, সে সময় রূপা হক তাকে প্রশ্ন করতে এগিয়ে এলে এ ঘটনা ঘটে।

ব্রিটিশ গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বরিস জনসন এবং রূপা ফুটপাতে পাশাপাশি হাঁটছেন এবং টোরি দলের এক কর্মী পেছন থেকে বারবার রূপাকে টেনে ধরছেন।

এক পর্যায়ে রূপার মুখের সামনে এনজি ব্রে’র প্রচারের প্ল্যাকার্ড ও লিফলেট ধরে পথ আটকানোরও চেষ্টা করতে দেখা যায় ওই টোরিকর্মীকে।

টোরি প্রার্থী ব্রে এ সময় পেছনেই ছিলেন। রূপা হক নাজেহাল হওয়ার ঘটনায় ব্রে সেই টোরিকর্মীকে সরে যেতে বলেছেন এবং ট্যুইট করে লেবার নেতা হকের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

তবে রূপা হকের দাবি, এ ঘটনায় মেয়র বরিস জনসনকেও ক্ষমা চাইতে হবে।

তিনি বলেছেন, জনসনের মতো রাজনীতিবিদরা ‘নারীদের সঙ্গে কেমন আচরণ করছেন’, তাকে নাজেহাল করার ঘটনা তারই প্রমাণ।

“ইলিংয়ে প্রভাব ফেলছে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমি তাকে (মেয়র) প্রশ্ন করছিলাম। আর তার সমর্থকরা আমাকে টেনে হিঁচড়ে সরাতে চাইল। এটা হতাশাজনক।”

ড. রূপা হক বলেন, লন্ডনের মেয়রের কাছ থেকে মানুষ আরও ভাল আচরণ আশা করে।

এর জবাবে ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন কনজারভেটিভ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জুলিয়ান গ্যালান্ট বলেন, যা ঘটেছে তা দুঃখজনক। তবে রূপা হককে টানা-হেঁচরার অভিযোগ সঠিক নয়।

গ্যালান্টের দাবি, রূপা হকই হঠাৎ করে টোরি প্রার্থীর প্রচারের মধ্যে ঢুকে পড়েন এবং মেয়রকে প্রশ্ন করতে থাকেন। এভাবে তিনি প্রচারে বাধাও সৃষ্টি করেন।

এ বিষয়টিকে রূপা হকের ‘পলিটিক্যাল স্টান্ট’ বলেও আখ্যায়িত করেন তিনি।



এ পাতার আরও খবর

দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)