শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ৪ মে ২০১৫
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » মেহেরপুরে ডাকাত ও চাঁদাবাজ দলের নেতা অস্ত্র ও গুলিসহ গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » মেহেরপুরে ডাকাত ও চাঁদাবাজ দলের নেতা অস্ত্র ও গুলিসহ গ্রেফতার
৪৫৫ বার পঠিত
সোমবার, ৪ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেহেরপুরে ডাকাত ও চাঁদাবাজ দলের নেতা অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

---
মেহেরপুর প্রতিবেদক :
মেহেরপুরের গাংনী এলাকার ডাকাত ও চাঁদাবাজ দলের মূল নেতা আব্দুর রহমানকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় একটি বন্দুক (ভারতীয়) ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।রোববার দিনগত রাতে তাকে করমদি গ্রাম থেকে আটকের পর একই গ্রাম থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। সে রংমহল গ্রামের সামাদ শেখের ছেলে।গাংনী থানা সূত্রে জানা গেছে, আব্দুর রহমান আত্মগোপন থেকে তার সন্ত্রাসী-চাঁদাবাজী কর্মকা- চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রোববার রাতে করমদি গ্রামে তার এক আত্মীয়ের বাড়ি থেকে আটক করে। থানায় জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মতো করমদি গ্রামের আব্দুর রহিমের বসতবাড়ির বারান্দার ভূষির গাদা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, উদ্ধার অভিযানের সময় রহিমের বাড়ির লোকজন পালিয়ে যায়। তাদের নামে মামলার প্রক্রিয়া করা হচ্ছে। রহমানের নামে অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে। তার নামে গাংনী ও মেহেরপুর সদর থানায় চাঁদাবাজি, ডাকাতি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রায় এক ডজন মামলা রয়েছে।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)