শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২৭ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » রাজনীতি » জানুয়ারিতে উত্তপ্ত হবে রাজনীতির মাঠ
প্রথম পাতা » রাজনীতি » জানুয়ারিতে উত্তপ্ত হবে রাজনীতির মাঠ
৪৬৭ বার পঠিত
শনিবার, ২৭ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জানুয়ারিতে উত্তপ্ত হবে রাজনীতির মাঠ

--- পক্ষকাল প্রতিবেদক ঢাকা- জানুয়ারিতেই সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি দিয়ে মাঠে নামছে বিএনপি। আগামী ৫ জানুয়ারি থেকে মিছিল সমাবেশসহ বিএনপি লাগাতার কর্মসূচি দিতে পারে বলে জানা গেছে।
এদিকে ৫ জানুয়ারি মাঠে থাকবে বলে ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগও। এই দিন সারাদেশে মিছিল সমাবেশের কর্মসূচি নিয়েছে দলটি। জানুয়ারি থেকে আওয়ামী লীগের আরও ধারাবাহিক কর্মসূচি থাকছে।
এই কর্মসূচির মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর প্রধান বিরোধী পক্ষ বিএনপি মুখোমুখি অবস্থানে। দুই দলের সম্ভাব্য কর্মসূচিকে সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আশংকাও প্রবল।
গত ৫ জানুয়ারির নির্বাচনের পর গঠিত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আন্দোলনে নামার কথা বলে আসছে বিএনপি। আগামী জানুয়ারি থেকে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে নামবে বলে দলটির শীর্ষ পর্যায়ের নেতারা জানিয়েছেন। ৫ জানুয়ারি থেকে ধারাবাহিক কর্মসূচি আসতে পারে বলেও জানান তারা।

এদিকে বিএনপির আন্দোলনকে মোকাবেলা করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগ। আন্দোলন ঠেকাতে প্রশাসনিকভাবে কঠোর অব্স্থানে যাবে সরকার ও সরকারি দল। অর্থাৎ প্রশাসনের পাশাপাশি রাজনীতির মাঠ নিয়ন্ত্রণে রাখতে আওয়ামী লীগ ও এর নেতৃত্বাধীন ১৪ দলও রাজপথে থাকবে বলে সংশ্নিষ্টরা জানিয়েছেন। আগামী ৫ জানুয়ারি আওয়ামী লীগ সারাদেশে মিছিল-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। এরই মধ্যে দৃশ্যত মাঠে নেমে পড়েছে ছাত্রলীগও।

আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরে খালেদা জিয়ার জনসভা প্রতিহত করকে বলে ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। ওই স্থানে ছাত্রলীগও সমাবেশের ডাক দিয়েছে। বঙ্গবন্ধুকে কটাক্ষ করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের দেওয়া ‘আপত্তিকর’ বক্তব্যকে কেন্দ্র করে ৫ জানুয়ারির আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং আরও উত্তপ্ত হবে বলে আশংকা। গত ২০ ডিসেম্বর এক সমাবেশে ছাত্রলীগ তারেক রহমানকে তার এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে আল্টিমেটাম দেয়। বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়া না হলে যেখানে খালেদা জিয়া সমাবেশ ডাকবেন সেখানেই ছাত্রলীগ সমাবেশ ডেকে তাকে প্রতিহত করবে বলে ঘোষণা দিয়েছে। এই ঘোষণার একদিন পরই খালেদা জিয়ার গাজীপুরের সমাবেশ প্রতিহত করা হবে বলে ঘোষণা দেয় সংগঠনটি।

ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত তৃণমূল পর্যায়ে জনসভার কর্মসূচি নেওয়া হতে পারে বলে জানা গেছে। ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ১৪ দলের কর্মসূচি।

আগাম নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট জানুয়ারি থেকে সরকারের বিরুদ্ধে যে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে তা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। লাগাতার আন্দোলন-কর্মসূচিতে নামার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ৫ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে মিছিল-সমাবেশের কর্মসূচি নেওয়া হতে পারে বলে জানা গেছে।



এ পাতার আরও খবর

ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে? ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর  বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে
নেতৃত্ব সংকট দূর করতে  শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায় জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)