শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ৬ এপ্রিল ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » লক্ষ্মীপুরে যুবলীগ নেতা গুলিবিদ্ধ
প্রথম পাতা » জেলার খবর » লক্ষ্মীপুরে যুবলীগ নেতা গুলিবিদ্ধ
৩৯৪ বার পঠিত
সোমবার, ৬ এপ্রিল ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা গুলিবিদ্ধ


---
রুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর বশিকপুরের মনির হোসেন(৩২) নামে এক ওয়ার্ড যুবলীগের সভাপতিকে গুলি করেছে দূর্বৃত্তরা। শনিবার রাত ৯ টায় সদর উপজেলার ৭নং বশিকপুর ইউনিয়নের কাশিপুর রহিম উদ্দিন পাটোয়ারী বাড়ির দরজা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এলাকাবাসী তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করলে ডাক্তার তাকে নোয়াখালী মেডিকেল হাসপাতালে প্রেরন করে।
গুলিবিদ্ধ মনির হোসেন একই ইউনিয়নের কাশিপুর গ্রামের মিনার বাড়ির মৃত রফিক উল্যার ছেলে এবং ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানা যায়।
এলাকাবাসী জানায়, কাশিপুর ওয়ার্ড যুবলীগ সভাপতি মনির হোসেন রাতে বাড়ি যাওয়ার সময় রহিম উদ্দিন পাটোয়ারী বাড়ির দরজা জামে মসজিদের সামনে দূবৃত্তরা তার বাম পয়ে ও পিটে এলোপাতারি গুলি করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে নোয়াখালী মেডিকেল হাসপাতালে প্রেরন করেন।
এ ব্যাপারে মনিরের বড় ভাই আবদুল হক জানায়, দোকানে বসে চা খেয়ে রাতে বাড়ি যাওয়ার পথে হঠাৎ মসজিদের সামনে থেকে গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি যুবদলের নেতা আল-আমিন, ইউসুফ ও সুমন গুলিবিদ্ধ অবস্থায় মনিরকে ফেলে রেখে পালিয়ে যায়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের ইমার্জেন্সী মেডিকেল অফিসার (ই এম ও) ডাঃ সোয়েব আহম্মদ বলেন, বশিকপুর থেকে মনির হোসেন নামে একজন গুলিবিদ্ধ সদর হাসপাতালে ভর্তি করলে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম সালাহ উদ্দিন টিপু জানায়, মনির হোসেন কাশিপুর গ্রামের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। যারা তাকে গুলি করেছে আমি এর তীব্র নিন্দা জানাই এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী করছি।
এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)