শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ৬ এপ্রিল ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বিবৃতি পাঠিয়ে হরতালের বার্তা জামায়াতের
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বিবৃতি পাঠিয়ে হরতালের বার্তা জামায়াতের
৩৯৮ বার পঠিত
সোমবার, ৬ এপ্রিল ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিবৃতি পাঠিয়ে হরতালের বার্তা জামায়াতের


---
পক্ষকাল প্রতিবেদক
যুদ্ধাপরাধী কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার পর তার দল জামায়াতে ইসলামীর নামে বিবৃতি পাঠিয়ে দুই দিন হরতালের বার্তা দেওয়া হয়েছে।
সোমবার আপিল বিভাগ রিভিউ খারিজের রায় দেওয়ার ঘণ্টা দুই পর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদের নামে এই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।

এতে বলা হয়, “মুহাম্মদ কামারুজ্জামানকে হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে এবং এই মুহূর্তে তার মুক্তির দাবিতে ৭ ও ৮ এপ্রিল মঙ্গল ও বুধবার দেশব্যাপী ২ দিনের সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করছি।”

প্রধান বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের এই রায় দেন। এর ফলে তার মৃত্যুদণ্ডাদেশই বহাল থাকে।

এই যুদ্ধাপরাধী এখন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি-না, আসামিপক্ষ এখনো তা স্পষ্ট করেনি।

এর আগে আপিল বিভাগে আসা যুদ্ধাপরাধের প্রথম মামলার চূড়ান্ত রায়ে ২০১৩ সালের ১২ ডিসেম্বর জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াত তখনও হরতাল দিয়েছিল।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আসা জামায়াত নেতাদের প্রায় প্রতিটি রায়ের সময়ই হরতাল করে সারা দেশে নাশকতা চালিয়েছে এ দলটি। আদালতের রায়ের বিরুদ্ধে এভাবে হরতাল ডাকা নিয়ে ট্রাইব্যুনালের পক্ষ থেকে একাধিকবার সতর্কও করা হয়েছে।



এ পাতার আরও খবর

দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)