শিরোনাম:
ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনী তফসিল ঘোষণা
প্রথম পাতা » রাজনীতি » ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনী তফসিল ঘোষণা
৪৫০ বার পঠিত
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনী তফসিল ঘোষণা

 ---

আগামী ২৮ এপ্রিল ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে ঢাকা (উত্তর ও দক্ষিণ) এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী এই তিন সিটির মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ মার্চ রোববার, দাখলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই ১ ও ২ এপ্রিল বুধ ও বৃহস্পতিবার এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল বৃহস্পতিবার।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ ১৮-৩-১৫ বুধবার ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে এই তিন সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
এর আগে কমিশনের বৈঠকে নির্বাচনের এই তারিখ চূড়ান্ত হয়। সিইসি’র সভাপতিত্বে এ বৈঠকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু হাফিজ, মো. শাহনেওয়াজ ও ইসি সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলামসহ কমিশন সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ ২০০২ সালে ঢাকা সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ হয়। এরপর ২০১১ সালের ৩০ নভেম্বরে ঢাকা সিটিকে দুই ভাগ করে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন গঠন করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৬টি ওয়ার্ডে ভোটার রয়েছেন ২৩ লাখ ৯৮ হাজার ৪৩২ জন। আর দক্ষিণের ৫৭টি ওয়ার্ডে ১৮ লাখ ৯০ হাজার ৯৫১ জন ভোটার।
দুই সিটি মিলিয়ে ৪২ লাখ ৮৯ হাজার ৩৮৩ ভোটারের বিপরীতে এবার অন্তত ২ হাজার ১০০টি ভোটকেন্দ্র প্রয়োজন হবে।
আর চট্টগ্রামের ১৮ লাখ ২২ হাজার ৮৯২ জন ভোটারের জন্য এক হাজারেরও বেশি ভোটকেন্দ্র প্রয়োজন হবে।



এ পাতার আরও খবর

ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে? ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর  বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিক‌ই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ার‌ও বটে
নেতৃত্ব সংকট দূর করতে  শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায় জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)