শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২০ মার্চ ২০১৫
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » ফেনীতে ট্রাকে পেট্রোল বোমায় চালকসহ দগ্ধ ৫
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » ফেনীতে ট্রাকে পেট্রোল বোমায় চালকসহ দগ্ধ ৫
৪১৫ বার পঠিত
শুক্রবার, ২০ মার্চ ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফেনীতে ট্রাকে পেট্রোল বোমায় চালকসহ দগ্ধ ৫

---

নিজস্ব প্রতিনিধি: ফেনীর দাগনভূঞায় মাছ বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা হামলায় চালকসহ পাঁচ জন অগ্নিদগ্ধ হয়েছেন।শুক্রবার ভোর ৫টার দিকে দাগনভূঞার মাতুভূঞায় এ ঘটনা ঘটে।অগ্নিদগ্ধরা হচ্ছেন- চালক মো. আবু ইউসুফ, ব্যবসায়ী রবিউল, খোকন, ওয়াসিম ও হোসেন। এরা সবাই কুমিল্লা বুড়িচং উপজেলার জিয়াপুর গ্রামের। এদের চোখে, মুখে, পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে বোমার স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। তাদের ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ক্ষতিগ্রস্ত ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে কুমিল্লা থেকে মাছ বোঝাই করে বসুরহাট যাওয়ার পথে ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূঞা উপজেলার মাতুভূঞা এলাকায় পৌঁছলে ১০/১২ জন গাড়ির গতিরোধ করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে তারা ৫ জন দগ্ধ হন।স্থানীয়রা উদ্ধার করে তাদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করে।সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়েজ জানান, চালক আবু ইউসুফের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া অন্যদের শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হয়েছেন। ফেনী সদর হাসপাতালের বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল চালকসহ ৫ মাছ ব্যবসায়ী দগ্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)