শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২০ মার্চ ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি » ২০ কোটি ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের
প্রথম পাতা » অর্থনীতি » ২০ কোটি ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের
৪৫১ বার পঠিত
শুক্রবার, ২০ মার্চ ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২০ কোটি ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

---


পক্ষকাল প্রতিবেদকঃ

ঢাকা: বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের ৫০ লাখ দরিদ্র মানুষের জীবনমান উন্নত করার লক্ষ্যে ২০ কোটি মার্কিন ডলার সুদমুক্ত ঋণের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার ওয়াশিংটন ভিত্তিক সংস্থাটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
জীবনমান উন্নয়ন প্রকল্প ‘নতুন জীবন’-এর আওতায় এসব অর্থ দেশের ২১ জেলার দরিদ্র মানুষের জন্য ব্যয় করা হবে।বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সমিতি এ ঋণ সরবরাহ করেছে। ৩৮ বছর মেয়াদি এই ঋণের গ্রেস পিরিয়ড ছয় বছর। শূন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে।বিবৃতিতে বিশ্বব্যাংক জানিয়েছে, এ প্রকল্প গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকায় এবং ব্যবসায়িক অংশীদারির মাধ্যমে বাজারে প্রবেশে সহায়তা করবে। এ প্রকল্প থেকে ক্ষুদ্র গ্রামীণ অবকাঠামোতেও অর্থায়ন করা হবে। দরিদ্র ও অতিদরিদ্ররা প্রকল্পের আওতায় সহায়তা পাবে, যারা বেশির ভাগ সময় ক্ষুদ্রঋণ সুবিধার বাইরে থাকছে।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক জোহানেস জাট বলেন, ‘দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। গত দশকে এক কোটি ৬০ লাখ মানুষকে দারিদ্র্যের বাইরে এনেছে। দারিদ্র্য এখনো বড় উন্নয়ন চ্যালেঞ্জ। গ্রামীণ অঞ্চলে প্রায় চার কোটি ৭০ লাখ মানুষ দরিদ্র।’



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)