শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১৬ জুন ২০২৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার | সম্পাদক বলছি » তারেক জিয়া ও ইউনুস ত্রিমাত্রিক রাজনীতির ফাঁদে - এক রম্য বয়ান”
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার | সম্পাদক বলছি » তারেক জিয়া ও ইউনুস ত্রিমাত্রিক রাজনীতির ফাঁদে - এক রম্য বয়ান”
২৪২ বার পঠিত
সোমবার, ১৬ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তারেক জিয়া ও ইউনুস ত্রিমাত্রিক রাজনীতির ফাঁদে - এক রম্য বয়ান”

---
লেখক: জনগণের হাইকোর্ট
বাংলাদেশের রাজনীতিতে নাটকীয়তা যদি একটা শিল্প হয়, তবে তারেক রহমান নিঃসন্দেহে সে মঞ্চের প্রধান অভিনেতা। মঞ্চ বদলায়, মুখোশ বদলায়, তবে স্ক্রিপ্টটা কোথাও যেন একই থেকে যায়-”আমি না থাকলে দেশ চলে না” টাইপের এক অদৃশ্য আত্মবিশ্বাস।
এবার ভাইজান লন্ডনে গিয়ে যে রাজনৈতিক দাবা খেললেন, সেখানে প্রতিপক্ষ না, বরং নিজের দলের ‘রিসাইকেলড’ নেতারাই ঘুঁটি। আর সবার শীর্ষে? বটবৃক্ষের ছায়ার মতো পল্টিবাজ ডক্টর ইউনুস ও অন্তর্বর্তী সরকারের ‘অন্তর’ থেকে উঠা খলিল ভাই।
তারেক সাহেব ভাবলেন-”চালাক লোকের সঙ্গে হাত মেলালে আমি আরো চালাক হয়ে যাব।”
হয়েছে উল্টোটা! ইউনুস ভাই নিজের পুরনো ফর্মুলা চালিয়ে বললেন-”আরে তারেক ভাই, আপনি তো ভবিষ্যতের রাষ্ট্রনায়ক। আসেন, আপস করি।”
অবশ্য, ‘আপস’ মানেই এখানে সার্বভৌমত্বের টেবিলে গামছা বিছানো।
খলিল সাহেব আবার বৈঠকে এসে চোখে সানগ্লাস পরে বললেন, “বুঝতেই পারছেন, আমি এখন ‘ডিফেন্স অ্যাডভাইজার’! দেশের নিরাপত্তা কি এতই সস্তা?”
উত্তরে তারেক ভাই জবাব দিলেন, “দেশ নিরাপদ থাকুক, তবে আমার চেয়ারটা আগে দাও।”
এখানে প্রশ্ন ওঠে-ইউনুস সাহেব কীভাবে এখনো এত দাপটে খেলে যাচ্ছেন?
উত্তর সহজ: উনি রাজনীতিকে মশলা পোলাও বানিয়ে ফেলেছেন-সুন্দর দেখে গন্ধ, খেলে ভুতে ধরবে।
: অবশেষে লন্ডনের আকাশে আবারও এক সস্তা নাটকের মহড়া। তারেক জিয়া ভেবেছিলেন দেশে ফিরে জনগণের সামনে ‘সেভিয়র’ হবেন। বাস্তবে হোলো উল্টো-লন্ডনের টি-শপে বসে তিনি এখন “কত দামে সার্বভৌমত্ব বিক্রি হয়?” সেই হোমওয়ার্ক করছেন।
এখন জনগণের একটাই প্রশ্ন-
“এই যে ভাইজান, ইউনুস-খলিল গং-এর সঙ্গে খেলে আপনি তো নিজেই ‘গেম ওভার’ হয়ে যাচ্ছেন না তো?”
আপাতত শেষ কথা:
রাজনীতি খেলুন, গদি চাইলে জনগণের রায় নিন।
ইউনুসের চা খেতে গিয়ে দেশের চা শেষ করে ফেলবেন না যেন!



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)