শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৮ মার্চ ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » বেগম জিয়ার পরিণতি ভয়াবহ হবে: শাহজাহান খান
প্রথম পাতা » জেলার খবর » বেগম জিয়ার পরিণতি ভয়াবহ হবে: শাহজাহান খান
৪৬০ বার পঠিত
বুধবার, ১৮ মার্চ ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেগম জিয়ার পরিণতি ভয়াবহ হবে: শাহজাহান খান

---

মোঃ রুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি:
নৌ-মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, “অযৌক্তিক হরতাল, অবরোধ, সন্ত্রাস বন্ধ করে গণতন্ত্রের পথে না আসলে বেগম জিয়ার পরিণতি ভয়াবহ হবে। ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে বেগম জিয়া, তারেক রহমান এবং জামায়ত, রাজাকার, সন্ত্রাসীরা।” আজ বুধবার সকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতির হাট এলাকায় মেঘনা নদীর ডুবোচর ও ঘাট পরিদর্শনে এসে স্থানীয় মতিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে গণ-সমাবেশে তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন, যারা মানুষ হত্যা করে, দেশের সম্পদ নষ্ট করে, তারা মানুষ হতে পারে না। তাই বেগম জিয়া এবং তাদের দোশর জামায়াত রাজাকাররা আজ দানবে পরিণত হয়েছে। এ দানবের সাথে মানুষের কোন সম্পর্ক হতে পারে। তাই তিনি এ সকল সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এ সকল দানবদের প্রতিরোধ করতে দেশের সকল মানুষের প্রতি আহ্বান জানান।
লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য মোঃ আবদুল্যাহ আল মামুনের সভাপতিত্বে গণ-সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডাঃ এনামুল হক এমপি, লক্ষ্মীপুর-৩ সদর আসনের এমপি এ কে এম শাহজাহান কামাল, জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।
এরপর নৌ-মন্ত্রী লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট ফেরী ঘাট পরিদর্শন শেষে আজ দুপুরে লক্ষ্মীপুর শহরে পৌর নছির আহাম্মদ ভূঁইয়া মিলনায়তনে নাশকতা রোধ ও সড়ক পথে সুষ্ঠুভাবে নিরাপদে যানবাহন চলাচলের লক্ষ্যে লক্ষ্মীপুর-নোয়াখালী জেলার জনপ্রতিনিধি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সড়ক পরিবহন মালিক, শ্রমিক কর্মচারী, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় যোগদান করেন।
বিকেলে সদর উপজেলার রাধাপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন ও রাধাপুর উচ্চ বিদ্যালয়ে মাঠে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় যোগদান শেষে রাতে তিনি তাঁর নিজ জেলা মাদারীপুর যাওয়ার কথা রয়েছে।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)