শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৮ মার্চ ২০১৫
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষ, গুলিতে ছাত্রলীগ নেতা নিহত
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষ, গুলিতে ছাত্রলীগ নেতা নিহত
৪৩৫ বার পঠিত
বুধবার, ১৮ মার্চ ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষ, গুলিতে ছাত্রলীগ নেতা নিহত

---

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে বাঁধন খন্দকার (২৬) নামে এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ সময় কয়েকজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার মুলাডুলি গ্রামে বুধবার দুপুর দেড়টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত বাঁধন ওই গ্রামের ছানা খন্দকারের ছেলে। তিনি মুলাডুলি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সিদ্দিকুর রহমান জানান, মুলাডুলি ইউনিয়নের মুলাডুলি গ্রামে হিন্দু সম্প্রদায়ের কালীপূজা উপলক্ষে মেলার আয়োজন করা হয়। ওই মেলার আধিপত্য বিস্তার নিয়ে ক্ষমতাসীন দলের স্থানীয় দু’টি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে দুপুরে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছাত্রলীগ নেতা বাঁধন। এ ছাড়া আরও ১০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ দ্য রিপোর্টকে জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)