শিরোনাম:
ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৩ মার্চ ২০১৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | সম্পাদক বলছি » হাসিনাকে মোদীর চিঠি, আসতে চান এখনই
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | সম্পাদক বলছি » হাসিনাকে মোদীর চিঠি, আসতে চান এখনই
৪৪৯ বার পঠিত
মঙ্গলবার, ৩ মার্চ ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাসিনাকে মোদীর চিঠি, আসতে চান এখনই

---

পক্ষকাল প্রতিবেদকঃ
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সফররত ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর দেখা করে মোদীর একটি চিঠি হস্তান্তর করেন।প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, “ওই চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে, তিনি আগ্রহের সঙ্গে ঢাকা সফরের জন্য অপেক্ষা করছেন।”নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে প্রেসসচিব জানান।ভারতের নতুন পররাষ্ট্র সচিব জয়শঙ্কর সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।সার্ক দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নের প্রয়াসের অংশ হিসেবে জয়শঙ্করকে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পাঠিয়েছেন মোদী।ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিষয়ে বৈঠকে শেখ হাসিনা জানতে চাইলে জয়শঙ্কর ইতিবাচক সাড়া দেন বলে জানান শামীম চৌধুরী।প্রধানমন্ত্রী বলেন, “আমরাও তার জন্য অপেক্ষা করছি।”

বৈঠকে বাংলাদেশে ভারতের অর্থায়নপুষ্ট প্রকল্পগুলো নিয়েও আলোচনা হয়।

শামীম চৌধুরী বলেন, এলওসির আওতায় বিভিন্ন প্রকল্পগুলো ভালোভাবে এগুচ্ছে বলেও জয়শঙ্কর তার সরকারের সন্তোষের কথা প্রকাশ করেন।

বিদ্যুৎ খাতে বাংলাদেশ ও ভারতের সহযোগিতার বিষয়েও বৈঠকে কথা হয়। ত্রিপুরার পালটানা থেকে আরও বিদ্যুৎ আমদানির বিষয়ে আগ্রহ দেখান শেখ হাসিনা।

“জবাবে জয়শঙ্কর বলেছেন, অবশ্যই বাংলাদেশে বিদ্যুৎ আসবে,” বলেন প্রেসসচিব।

বিদ্যুৎ উৎপাদনে দুই দেশের বেসরকারি খাতকেও কাছে লাগানোর কথাও বলেন ভারতের পররাষ্ট্র সচিব।

বৈঠকে ভুটান থেকে বাংলাদেশে বিদ্যুৎ আনার বিষয়েও আলোচনা হয় বলে জানান শামীম চৌধুরী।

শিগগিরই বাংলাদেশ ও ভারতের মধ্যে ‘ট্রেড প্রটোকল’ এবং ‘এগ্রিমেন্ট বিটুইন কোস্টাল শিপিং’ এই দুটি চুক্তি স্বাক্ষরের হওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

ভারতের পররাষ্ট্র সচিব সার্কের বাইরেও দ্বিপক্ষীয় প্রচেষ্টার মাধ্যমে সমস্যা সমাধানের কথাও বলেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী এবং বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরন উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)