শিরোনাম:
ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » লক্ষ্মীপুরে ৯ মাছ ব্যবসায়ীর কারাদন্ড
প্রথম পাতা » জেলার খবর » লক্ষ্মীপুরে ৯ মাছ ব্যবসায়ীর কারাদন্ড
৪৪৪ বার পঠিত
শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুরে ৯ মাছ ব্যবসায়ীর কারাদন্ড


---
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে ঝাটকা ইলিশ বিক্রির দায়ে ৯ মাছ ব্যবসায়ীকে এক বছর করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান এ রায় দেন। এ সময় মাছগুলো বহনের দায়ে ৪ জনকে ২০ হাজার টাকা জরিমানা করে একই আদালত। বৃহস্পতিবার রাত ১টার দিকে চন্দ্রগঞ্জ থানা পুলিশ দুই ট্রাক ঝাটকা ইলিশসহ ১৩ জনকে আটক করে।
কারাদন্ডপ্রাপ্ত মাছ ব্যাপারীরা হলেন- ভোলা জেলার কামাল উদ্দিন (২৬), মো. নুরুন নবী (৪৫), মো. ডালিম (৩০), মো. ইউনুছ (৩৫), মো. জুয়েল (২৪), মো. সজিব (২৫), মো. নিজাম উদ্দিন (২৬), লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতার ইউনিয়নের আলমগীর হোসেন (২৬), শাকচর ইউনিয়নের মো. দুলাল হোসেন। অর্থদন্ডপ্রাপ্তরা হলেন, ট্রাক চালক দিনাজপুর জেলার তুষার আহম্মদ (২৮) তার হেলপার রফিকুল ইসলাম (৩০) এবং পিকআপ চালক রাজবাড়ী জেলার মো. মজনু (৩২) ও তার হেলপার মো. বিল্লাল হোসেন (৩০)।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ বাজার থেকে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৩৬৩৪) ও একটি পিকআপ (ঢাকা মেট্রো-ঢ-১৪-৪১৭৮) গাড়ি আটক করা হয়। এ সময় ১৪ জনকে আটক এবং প্রায় ১৫ শ’ কেজি ঝাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আজিজুর রহমান জানান, মৎস্য সংরক্ষণ আইনে ঝাটকা ইলিশ শিকার, পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। আটক ৯ মাছ ব্যবসায়ী ঝাটকা মাছগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেয়ার সময় পুলিশ তাদের আটক করলে ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে প্রত্যেকের এক বছরের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া, মাছগুলো পরিবহনের দায়ে গাড়ির দুই চালক ও দুই হেলপারকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানার রায় দেওয়া হয়েছে। জব্দকৃত মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)