শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » দিল্লিতে শুরু ভোটগ্রহণ শুরু অরবিন্দ কেজরিওয়াল না কিরণ বেদি?
দিল্লিতে শুরু ভোটগ্রহণ শুরু অরবিন্দ কেজরিওয়াল না কিরণ বেদি?
![]()
পক্ষকাল ডেস্ক : দিল্লিতে আজ বিধানসভা নির্বাচন। মোট ৭০টি আসনের জন্য লড়াই করছেন ৬৭৬ জন প্রার্থী। বিজেপি এবং আম আদমি পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। ১২ হাজার ৮৩টি কেন্দ্রে ভোটগ্রহণ। মোট ৬৫ হাজার ৭৯১ ভোটকর্মী নিয়োগ করা হয়েছে।
প্রায় ১ কোটি ৩০ লক্ষ মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে প্রায় ৭৪ হাজার পুরষ ও প্রায় ৬০ হাজার মহিলা ভোটার। কেন্দ্র ভিত্তিক সবচেয়ে বেশি সংখ্যক ভোটার বিকাসপুরীতে। ৩ লক্ষ ২৫ হাজার ২৪৬ জন। সব চেয়ে কম চাঁদনী চকে। মাত্র ১ লক্ষ ১৩ হাজার ৭৭৭জন। জোরদার করা হয়েছে রাজধানীর নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে ৫৫ হাজার পুলিস কর্মী। কেজরিওয়াল না কিরণ বেদী? আন্নার কোন শিষ্য শেষ হাসি হাসবেন জানতে অপেক্ষা করতে হবে মঙ্গলবার পর্যন্ত।
বেশিরভাগ ভোট পূর্ববর্তী সমীক্ষায় কিন্তু দিল্লির তখত দখলের দৌড়ে এগিয়ে আছেন কেজরিওয়াল। যদিও, সবকটি সমীক্ষায় আপ-এর সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের সংকেত দিয়েছে। বিজেপির তরফ থেকে আগে থেকেই ঘোষণা করা হয়েছে দিল্লির নির্বাচনী ফলাফল যাই হোক না কেন তা কখনই কেন্দ্রে নরেন্দ্র মোদীর শাসনের জনপ্রিয়তার হ্রাস বা বৃদ্ধির প্রতিফলন হতে পারে না।




“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা