শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » রেল বাবরের সহযোদ্ধা - বেকারী কামালের অপকর্মের রাজ্য, এখনো ধরাছোঁয়ার বাইরে
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি » রেল বাবরের সহযোদ্ধা - বেকারী কামালের অপকর্মের রাজ্য, এখনো ধরাছোঁয়ার বাইরে
৩৬৪ বার পঠিত
সোমবার, ৭ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রেল বাবরের সহযোদ্ধা - বেকারী কামালের অপকর্মের রাজ্য, এখনো ধরাছোঁয়ার বাইরে

 ---


চট্টগ্রামের রাজনীতির আড়ালে গড়ে ওঠা এক আলোচিত বিতর্কিত চরিত্রের নাম—কামাল উদ্দিন ওরফে বেকারী কামাল। একসময় যুবলীগের গডফাদার খ্যাত হেলাল আকবর বাবরের ঘনিষ্ঠ সহযোগী, পরে বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক। আর এখন ‘সন্ন্যাসী’ সাজতে চান, দলবদলের তোড়জোড় চলছে পুরোদমে। তবে তার নামে অপকর্মের ফিরিস্তি থেমে নেই। বরং প্রতিদিনই বেরিয়ে আসছে নতুন তথ্য।


বেকারী কামালের পরিচিতি একাধিক নামে—‘নারী সাপ্লাইয়ের কারিগর’, ‘ক‍্যাশিয়ার কামাল’, ‘বালু কামাল’ কিংবা ‘চেরাগী গলির মধ্যরাতের মাতাল’। এক সময় সাংবাদিকতার কার্ড বুকে ঝুলিয়ে ক্ষমতার কাছাকাছি যাওয়ার চেষ্টা করলেও, মূল উদ্দেশ্য ছিল চাঁদাবাজি, নারী সরবরাহ, দখল ও কমিটি বাণিজ্য।


সূত্র জানায়, কোতোয়ালী থানার তৎকালীন ওসি নিজাম উদ্দিনের ঘনিষ্ঠজন হিসেবে কামাল কাজ করতেন ‘অঘোষিত ক‍্যাশিয়ার’ হিসেবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে শুরু করে রেলপথ—সবখানে ছিল তার দাপট। রেল বাবরের ‘ডমেস্টিক ম্যান’ হিসেবেও তার নাম শোনা গেছে।


তাঁর আরেক সহযোগী, জসিম উদ্দিন চৌধুরী—একসময় উপ-কর কর্মকর্তা ছিলেন। পরবর্তীতে মেয়র রেজাউল করিম চৌধুরীর অনুগত হিসেবে তিনি হয়ে যান ‘স্টেট অফিসার’। একইসাথে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং মৎস্যজীবী লীগের সভাপতি পদও বাগিয়ে নেন।


দুইজনই গেলো বছরে ছাত্র ও শিক্ষার্থীদের আন্দোলনের বিরোধিতায় প্রকাশ্যে মাঠে নেমেছিলো। “জুলাই আন্দোলন” ঠেকাতে তারা প্রতিবাদ সভাও করেছে।


শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বেকারী কামাল, বঙ্গবন্ধু সৈনিক লীগের চট্টগ্রামের আহ্বায়ক। Kamal Uddin



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)