শিরোনাম:
ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২ মে ২০২৫
প্রথম পাতা » জেলার খবর » বরগুনার তালতলীর পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার
প্রথম পাতা » জেলার খবর » বরগুনার তালতলীর পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার
২২১ বার পঠিত
শুক্রবার, ২ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরগুনার তালতলীর পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

বরগুনা প্রতিনিধিঃ---

বরগুনার তালতলী উপজেলার পায়রা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। শুক্রবার দুপুর ২টার সময় তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যা সমুদ্র সৈকত সংলগ্ন পায়রা নদীর তীর থেকে একটি ইরাবতী প্রজাতির ডলফিনটি উদ্ধার করা হয়। উদ্ধার কাজে জেলেদের ও সহায়তা করেন তালতলী উপজেলা ধরার সমন্বয়ক আরিফুর রহমান।

জেলেরা জানান, উদ্ধার হওয়া ডলফিনটির শরীরে গভীর আঁচর, রক্তাত্ব লেজ ও কেটে যাওয়ার দাগ দেখা গেছে। প্রাথমিক ভাবে ধারনা করা করা হচ্ছে মাছ ধরা ট্রলারের প্রপেলারের আঘাতে ডলফিনটির মৃত হয়েছে।  জেলেরা আরো জানান, মৃত ডলফিনটি ৬ফুট লম্বা এবং ৭০-৮০ কেজি ওজন হবে। এর আগে আমতলীর পায়রা নদীর শ্মানঘাট থেকে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি একটি মৃত ডলফিন উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়েছিল। এর আগেও তালতলীর পায়রা নদীর বিভিন্ন এলাকা থেকে মৃত অবস্থায় ডলফিন উদ্ধার করা হয়।

তালতলী উপজেলা ধরার সমন্বয়ক আরিফুর রহমান বলেন, ডলফিন মৃত পাওয়া মানে আমাদের সামুদ্রিক  জলজ প্রাণীদের ও বেঁচে থাকার জন্য এক ধরনের বড় হুমকি।  সাগরে অতিরিক্ত ট্রলারের আগমন এবং দূষন আমাদেও জীববৈচিত্রকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এটি বন্ধের দাবী জানান তিনি।  তিনি আরো জানান, মৃত ডলফিনটি  তালতলী উপজেলা বনবিভাগের কর্মীদের নিকট হস্তান্তর করা হয়েছে।


তালতলী রেঞ্জকর্মকর্তা মতিয়ার রহমান বলেন, ডলফিন মৃত অবস্থায় উদ্ধারের খবর পেয়েছি। বন বিভাগের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হবে। এবং মৃতডলফিনটিকে পায়রা নদীর তীরে মাটি চাপা দেওয়া হয়েছে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের প্রফেসর মীর মোহাম্মদ আলী বলেন, মৃত ডলফিনের ছবি দেখে মনে হচ্ছে এটি একটি ইরাবতী প্রজাতির ডলফিন। শিল্প বর্জ্য, প্লাস্টিক, তেল ও বিষাক্ত রাসায়নিক উপাদান নদী ও সাগরে মিশে পানিকে দূষিত  করায় নদী সাগর এখন প্রাণহীন হয়ে পড়ছে। ডলফিন একটি সংবেদশীল জলজ প্রাণী। তারা দূষিত পানিতে টিকতে পারছেনা। এগুলোকে বাঁচানোর জন্য পরিবেশ রক্ষায় দ্রুত ব্যবস্থা নিতে হবে। তা নাহলে এরকম প্রাণীদেরকে আরো হারাতে হবে।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)