শিরোনাম:
ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » জেলার খবর » যশোরে বিএনপি নেতার উপর বোমা নিক্ষেপের ঘটনায় এলাকায় আতঙ্ক
প্রথম পাতা » জেলার খবর » যশোরে বিএনপি নেতার উপর বোমা নিক্ষেপের ঘটনায় এলাকায় আতঙ্ক
২২১ বার পঠিত
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যশোরে বিএনপি নেতার উপর বোমা নিক্ষেপের ঘটনায় এলাকায় আতঙ্ক

ইয়ানুর রহমান
যশোর প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৫---

যশোরের মনিরামপুরের রোহিতা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মমিন ভূঁইয়াকে লক্ষ্য করে একাধিক বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (১৩ এপ্রিল) রাত ১১টায় রোহিতা বাজার পাশে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মমিন ভূঁইয়া মনিরামপুরের রোহিতা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। রোববার রাত ১০টার দিকে ভান্ডারী মোড়স্থ (ভাই ভাই স’মিল) নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ির উদ্দেশ্য তিনি রওনা হলে এ ঘটনা ঘটে।
রোহিতা বাজার পার হওয়ার পরপরই ৭-৮ জন দুর্বৃত্ব তাকে লক্ষ্য করে দু’টি হাত বোমা নিক্ষেপ করে ও বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বোমা বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে একটি অবিস্ফোরিত হাতবোমা পড়ে থাকতে দেখা গেছে।
এ বিষয়ে মমিন ভূঁইয়া বলেন, আমি দোকান থেকে ফেরার সময় হঠাৎ ৭/৮ জন আমার পথ আগলে দাঁড়ায়। আমাকে উদ্দেশ্য করে দু’টি হাত বোমা নিক্ষেপ করে। সেটা দেখে আমি মোটরসাইকেল ফেলে দৌঁড়ে পালায়। একটি বোমা আমার মোটরসাইকেল বিস্ফোরিত হয়। আমি মাটিতে পড়ে গেলে আমাকে তারা দেশীয় অস্ত্র নিয়ে তাড়া করে।
আমার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসলে দুর্বৃত্বরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলাকারীদের মধ্য থেকে তিনজনকে শনাক্ত করতে পেরেছি। মুখ বাধা থাকার কারণে অন্যদের চিনতে পারিনি।
খেঁদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল হান্নান জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।



এ পাতার আরও খবর

রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয়  কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন
গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব গুলি ও মাইকিং করে চাঁদা দাবি কালু বাহিনীর; ডিগ্রীর চরে সন্ত্রাসের রাজত্ব
ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ
নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার নোয়াখালীতে যৌথ অভিযানে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)