শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মহাখালীতে বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে উত্তেজনা, সড়ক অবরোধ
প্রথম পাতা » অপরাধ » মহাখালীতে বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে উত্তেজনা, সড়ক অবরোধ
২১৫ বার পঠিত
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহাখালীতে বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে উত্তেজনা, সড়ক অবরোধ

---
পক্ষকাল প্রতিনিধি;
রাজধানীর মহাখালীতে একটি বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। পরে আক্তার গ্রুপ ওই কাউন্টার দখলে নেয়।
ক্ষুব্ধ হয়ে বাস শ্রমিকদের একটি পক্ষ মহাখালী বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। রোববার (১৩ এপ্রিল) রাত ১০টা থেকে সড়ক অবরোধ করে রাখা হয়। এতে প্রায় আড়াই ঘণ্টা মহাখালীর প্রধান সড়কে যান চলাচল বন্ধ থাকে।
সড়ক অবরোধের কারণে শুধু মহাখালী নয়, আশপাশের এলাকাও তীব্র যানজটে থেমে যায়। সাতরাস্তা, বনানী ও গুলশান পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জানান, কাউন্টার ঘিরে বিরোধের একপর্যায়ে দুই পক্ষের লোকজন টার্মিনালের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বনানী ও তেজগাঁও থানার পুলিশ এবং ট্রাফিক বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের সঙ্গে আলোচনায় বসেন। টানা আলোচনা শেষে রাত রাত সাড়ে ১২টায় সড়ক থেকে অবরোধ সরিয়ে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা মহানগর পুলিশের গুলশনার জোনের সহকারি কমিশনার আলী আহাম্মেদ মাসুদ গণমাধ্যমকে বলেন, কাউন্টারটি কারও দখলে থাকবে না। সমাধান না হওয়া পর্যন্ত এটি পুলিশ ব্যবহার করবে।



এ পাতার আরও খবর

অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার
বিআইডব্লিউটিএর সাঈদুর কে ঘিরে নয়া বিতর্ক বঙ্গবন্ধু পরিষদ সভাপতি পদ থেকে  থেকে জিয়া পরিষদ বিআইডব্লিউটিএর সাঈদুর কে ঘিরে নয়া বিতর্ক বঙ্গবন্ধু পরিষদ সভাপতি পদ থেকে থেকে জিয়া পরিষদ
বিচারাধীন মামলা গোপন করে অবৈধ সুপারিশে গণপূর্তের সারওয়ার জাহান বিপ্লব ! বিচারাধীন মামলা গোপন করে অবৈধ সুপারিশে গণপূর্তের সারওয়ার জাহান বিপ্লব !
শেখর’র ঘনিষ্ঠ সহযোগী সিডিসি জালিয়াতির গডফাদার ক্যাপ: গিয়াস শেখর’র ঘনিষ্ঠ সহযোগী সিডিসি জালিয়াতির গডফাদার ক্যাপ: গিয়াস
অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ১৮ মাসে ২০০ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ১৮ মাসে ২০০ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ
দুই হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র মূল্যে বিক্রির  নায়ক পরিচালক আরিফ উদ্দীন দুই হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র মূল্যে বিক্রির নায়ক পরিচালক আরিফ উদ্দীন
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
নকল করতে গিয়ে এক্সপেলড: শিবির সমর্থিত প্যানেলের ঢাবি হল সংসদ সদস্য ফেরদাউস নকল করতে গিয়ে এক্সপেলড: শিবির সমর্থিত প্যানেলের ঢাবি হল সংসদ সদস্য ফেরদাউস
দুর্নীতির গডফাদার কর কমিশনার আবুল বাশার’র খুঁটির জোর কোথায় দুর্নীতির গডফাদার কর কমিশনার আবুল বাশার’র খুঁটির জোর কোথায়
টানা ৮ বছর একই পদে, সম্পদে ফুলে ফেঁপে নির্বাহী প্রকৌশলী আশরাফুল টানা ৮ বছর একই পদে, সম্পদে ফুলে ফেঁপে নির্বাহী প্রকৌশলী আশরাফুল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)