বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » করোনার সময়ে বারপাড়া ইউনিয়নবাসীর পাশে ছিলাম, নির্বাচনে তাঁরা আমার পাশে থাকবে: বিল্লাল মুন্সী
করোনার সময়ে বারপাড়া ইউনিয়নবাসীর পাশে ছিলাম, নির্বাচনে তাঁরা আমার পাশে থাকবে: বিল্লাল মুন্সী
আসছে ১৬ মার্চ দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও সমাজসেবক মো. বিল্লাল হোসেন মুন্সী।
আজ ‘প্রধান খবর-কে দেয়া এক সাক্ষাতকারে বিল্লাল হোসেন মুন্সী বলেন, আমি দীর্ঘদিন রাজনীতি ও সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত। আর রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। দীর্ঘ রাজনৈতিক সময়ে ব্যক্তিগতভাবে অসহায় মানুষের পাশে থাকার চেস্টা করেছি। সামর্থ অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়েছি।
মানুষের কল্যান ও ইউনিয়নের উন্নয়নকে ত্বরান্বিত করতে নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার বিশ্বাস করোনার মহামারীর বিপগ্রস্থ সময়ে, আমি মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছি। এই নির্বাচনে মানুষ আমার পাশে সেভাবেই দাঁড়াবে।
বিল্লাল মুন্সী বলেন, আপনারা জানেন,মহামারীর সময়, ভাই, ভাইয়ের নিকট যায়নি। বাবা সন্তানের নিকট যায়নি। এমন কঠিন সময়ে’ আমি ইউনিয়নবাসীর পাশে দাঁড়িয়েছি। সহযোগিতার হাত বাড়িয়েছি। নিজ অর্থায়নে ১২শ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছি। এছাড়াও সরকারী বরাদ্ধের চাউল এনে দিয়েছি। ভিজিডি কার্ড, পেগনেন্সি ভাতাসহ ৬৯৪জনকে রেশন কার্ড করে দিয়েছি। আর এমনসব কর্মকান্ডে জনগণ আমার উপর সন্তুষ্ট। আমার শতভাগ বিশ্বাস জনগণ আমার পাশে আছে এবং নির্বাচনের দিন তাঁদের মূল্যবান ভোটদিয়ে আমাকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।




ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিকই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ারও বটে
নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়