শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » মন্ত্রীদের বৈঠকে খালেদা উদ্বিগ্ন
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » মন্ত্রীদের বৈঠকে খালেদা উদ্বিগ্ন
৪৩৬ বার পঠিত
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মন্ত্রীদের বৈঠকে খালেদা উদ্বিগ্ন


 ---

পক্ষকাল প্রতিবেদক: বেসরকারি টিভি চ্যানেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরকারের প্রভাবশালী মন্ত্রীদের বৈঠক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া । বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা ও সাংবাদিক শওকত মাহমুদ বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের এ উদ্বেগের কথা জানান।

শওকত মাহমুদ বলেন, অতীতে কখনও মিডিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রীদের এমন বৈঠক হয়নি। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, মিডিয়ার ওপর নতুন করে সেন্সরশিপ আরোপ করা হচ্ছে, যাতে জনগণ প্রকৃত ঘটনা জানতে না পারে। আজকে টেলিভিশন চ্যানেল মালিক ও প্রতিনিধিদের ডেকে মন্ত্রীরা বৈঠক করেছেন। মালিকদের ডেকে পরামর্শের নামে মন্ত্রীরা ভদ্র হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ৪৮ ঘণ্টার হরতাল পালন করায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।এ সময় খালেদা জিয়া বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

অবরোধ প্রত্যাহার করলে সরকার সংলাপে বসবে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের প্রতি আহবান জানিয়ে বলেছেন, সরকারকে সংলাপের জন্য আগে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।

উল্লেখ্য, মন্ত্রিসভার পাঁচ সদস্য বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ে টেলিভিশন স্টেশনের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন।



এ পাতার আরও খবর

দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)