ভারতের উড়িষ্যায় চাঁদের হাট চিলড্রেন থিয়েটার
![]()
ফরিদপুর প্রতিনিধিঃ
ভারতের উড়িষ্যায় অনুষ্ঠিত “আন্তর্জাতিক শিশু নাট্যৎসব-২০১৫” তে যোগ দিতে যাচ্ছে ফরিদপুর চাঁদের হাট চিলড্রেন থিয়েটার। থিয়েটার মুভমেন্ট এর আয়োজনে উড়িষ্যা প্রদেশে’র কটক শহরে চারদিনব্যাপী এ উৎসব শুরু হবে ২৪ জানুয়ারী থেকে। ফরিদপুর চাঁদের হাট চিলড্রেন থিয়েটার উৎসবে মঞ্চস্ত করবে কোরিওগ্রাফি নাটক “ইতিহাস কথা বলে”।
বৃহস্পতিবার বিকালে ফরিদপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক মঞ্চে নাটকটির প্রিমিয়ার শো অনুষ্ঠিক হয়। নাটকের মাধ্যমে আগামী প্রজন্মকে ইতিহাস জানাতে ১৭৫৭, ১৯০৮, ১৯২০, ১৯৫২, ১৯৬৯, ১৯৭১ ও ১৯৭৫ সালে ভারতবর্ষে তথা বাংলা, বিহার, উড়িষ্যায় যে ইতিহাস তৈরি হয়েছিল তা সংক্ষিপ্তভাবে নাটকটিতে তুলে ধরা হয়েছে।
ঐতিহাসিক ঘটনাবলী তুলে ধরে বাদল সরকারের থার্ড থিয়েটার ফরমের নাটকটির গ্রন্থনা নির্দেশনা দিয়েছেন গোবিন্দ বাগচী আর সহ নির্দেশনায় ছিলেন জান্নাতা তানহা প্রেমা।
নাটকটির পরিচালক গোবিন্দ বাগচী বলেন, পলাশির যুদ্ধ, ক্ষুদিরামের ফাঁসি, আসাদগেট সৃষ্টিতথ্য, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু হত্যার ইতিহাস তুলে ধরে নাটকটি রচনা ও পরিচালনা করা হয়েছে।
শুক্রবার ইন্টারন্যাশনাল ্অ্যামেচার থিয়েটার এ্যাসোসিয়েশন সদস্য সংগঠন চাঁদের হাট চিলড্রেন্স থিয়েটার এর কর্মকর্তা ও শিশু নাট্য অভিনেতাসহ ১২ সদস্যের প্রতিনিধিদল উৎসবে যোগদানের উদ্ধেশ্যে দেশ ত্যাগ করেন।
এরা হলো সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন তিতু, পরিচালক গোবিন্দ বাগচী, গৌতম, হাসিব, লিপি, সিথি, ক্রিষ্টিনা, তুষ্টি, করবী, রোদ, মেঘ ও অপু।
উল্লেখ্য, এর আগেও সংগঠনটি জাপান ও ভারতে ১০ বার আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহন করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।





নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও স্থানীয় বিএনপির উদ্যোগে স্কুল লাগোয়া ময়লার স্তুপ অপসারণ
পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
নারায়ণগঞ্জে ড্রোনের মাধ্যমে হবে ডিজিটাল ভূমি জরিপ জেলা প্রশাসক-মো. রায়হান কবির
রাজশাহীর দুর্গাপুরে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চান্দিনায় গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ যুবক আটক
সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা