দিল্লিতে জয়ের পথে আম আদমি পার্টি
পক্ষকাল সংবাদ-![]()
বুথ ফেরত সমীক্ষায় সত্যি হতে যাচ্ছে। আবারো দিল্লির মসনদে বসতে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শুরু হয়েছে দিল্লি বিধান সভার নির্বাচনের ফলাফল ঘোষণা। এখন পর্যন্ত ৫৩টি আসনে এগিয়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তবে ফলাফল ঘোষণার একেবারে শুরুতে এগিয়ে ছিল বিজেপি। তবে এখন মাত্র ১৬টি আসনে এগিয়ে তারা। আজ সন্ধ্যার মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
এর আগে ভারতের অধিকাংশ বুথ ফেরত জরিপ অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি তথা আপের সহজ জয় দেখছে এবারের নির্বাচনে। ছয়টিরও বেশি জরিপে সমষ্টিগত হিসেব পূর্বাভাস দিয়েছে ৭০টি আসনের মধ্যে ৫৬টিতেই জয়ী হবে আপ।
বিজেপি পাবে ১৪টি আসন। কোনও কোনও জরিপে কংগ্রেসের ১ থেকে ৩টি আসনে জয়ী হওয়ার পূর্বাভাস দিচ্ছে। সত্যিই তেমনটা হলে ২০১৫-র তুলনায় কংগ্রেসের ফলাফল অপেক্ষাকৃত ভালো হতে চলেছে। ২০১৫ সালে কংগ্রেস কোনও আসনই পায়নি।
উল্লেখ, ৭০ আসনের দিল্লি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার আসন সংখ্যা হলো ৩৬টি।





আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ