শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » দিল্লি নির্বাচন নিয়ে বুথফেরত জরিপ বিজেপির করুণ হারের চিত্র বিজেপির প্রত্যাখ্যান
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » দিল্লি নির্বাচন নিয়ে বুথফেরত জরিপ বিজেপির করুণ হারের চিত্র বিজেপির প্রত্যাখ্যান
৫১২ বার পঠিত
রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দিল্লি নির্বাচন নিয়ে বুথফেরত জরিপ বিজেপির করুণ হারের চিত্র বিজেপির প্রত্যাখ্যান

---
পক্ষকাল সংবাদ ডেস্ক-
দিল্লির বিধানসভা নির্বাচনের বুথফেরত জরিপ প্রত্যাখ্যান করেছে কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে সাক্ষাত করে, বুথফেরত জরিপের তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন দিল্লি বিজেপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। অন্যদিকে, দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টির দাবি, সমীক্ষার থেকেও বেশি আসন পাবে তারা। শনিবারের ভোটের পর বিভিন্ন জরিপে দেখা যায়, ৫০ থেকে ৬০টি আসন নিয়ে হ্যাটট্রিক জয়ের পথে এ.এ.পি।
শনিবার সকাল আটটা থেকে সন্ধ্যা ৬টা দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ নিয়ে এতে ভোট দেন দিল্লির সাধারণ মানুষ। ৭০ আসনের বিপরীতে নির্বাচনে অংশ নেন ৬শ’ ৭২ জন প্রার্থী।
তবে আগে থেকেই ধারণা করা হচ্ছিল নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বীতা হবে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি এবং দিল্লির ক্ষমতায় থাকা আম আদমি পার্টির মধ্যে। কিন্তু সে পূর্বাভাসকে মিথ্যা প্রমাণ করলেন দিল্লিবাসী। শনিবারের নির্বাচনের পর বুথ ফেরত জরিপগুলো বলছে, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হ্যাটট্রিক জয়ের পথে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের শপথ নিয়ে দিল্লির মসনদে বসা আম আদমি পার্টি। স্থানীয় বাসিন্দাদের মতে, আম আদমি পার্টির উন্নয়ন আর মোদি সরকারের ধর্মীয় বিভেদই দিল্লি নির্বাচনের প্রধান নিয়ামক হয়ে দাঁড়িয়েছে।

তবে বুথফেরত জরিপ প্রত্যাখ্যান করেছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। শনিবার ভোটের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে দেখা করেন দিল্লি বিজেপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। পরে সাংবাদিকদের কাছে তারা দাবি করেন, চূড়ান্ত ফলাফলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। একইভাবে বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির দাবি, বুথফেরত জরিপের থেকেই বেশি আসন পাবে তাদের দল। আগামী মঙ্গলবার দিল্লি নির্বাচনের ফল প্রকাশের কথা রয়েছে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)